Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বুধবার হংকংয়ে অনুষ্ঠিত হংকং ওপেন সুপার ৫০০ থেকে ভারতের দু’বারের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের কাছে তিন ম্যাচে হেরে বিদায় নিলেন। গত মাসে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ওঠা সিন্ধু রাউন্ড-অফ-৩২-এ এক ঘন্টারও কম সময়ে ২১-১৫, ১৬-২১, ১৯-২১-এ হেরে যান। ছয় ম্যাচে ২৫ বছর বয়সী ক্রিস্টোফারসেনের কাছে এটি সিন্ধুর প্রথম পরাজয় এবং বছরের প্রথমে সুইস ওপেন এবং জাপান ওপেনে বিদায়ের পর এই তারকা ভারতীয় শাটলার যখন এই মরসুমে তাঁর ফর্ম ফিরে পাওয়ার লক্ষণ দেখাচ্ছিলেন, ঠিক তখনই এই পরাজয়।

প্রথম খেলায় সিন্ধু ৩-১ এ এগিয়ে ছিলেন, এরপর ডেনিশ খেলোয়াড় ৫-অল-এ সমতা আনেন। ১৪-১৩-তে এগিয়ে থাকা সিন্ধু তাঁর খেলায় উন্নতি করেন এবং তাঁর প্রতিপক্ষকে মাত্র এক পয়েন্ট দিয়ে প্রথম গেম নিজের দখলে নিয়ে নেন। দ্বিতীয় খেলায় ভারতীয় শাটলার ১৩-১২ ব্যবধানে এগিয়ে ছিলেন, কিন্তু তিনি ভুল করতে শুরু করেন এবং টানা পাঁচ পয়েন্ট হারিয়ে পেলেন।

নির্ণায়ক ম্যাচটি ছিল টানটান উত্তেজনার, যেখানে উভয় খেলোয়াড়ই সেরাটা উজার করে দেন, তারপর ক্রিস্টোফারসেনের দু’টি নির্ণায়ক পয়েন্ট সিন্ধুর অভিযান শেষ করে দেয়।

মহিলাদের ডাবলস জুটি রুতপর্ণা পান্ডা এবং শ্বেতাপর্ণা পান্ডা তাদের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে হংকংয়ের ওই কি ভেনেসা পাং এবং সুম ইয়াও ওং-এর কাছে মাত্র ২৮ মিনিটে ১৭-২১, ৯-২১ হারে হেরে যান, অন্যদিকে চাইনিজ তাইপেই জুটি চেন চেং কুয়ান এবং হসু ইয়িন-হুই ৩১ মিনিটে ধ্রুব কপিল এবং তানিশা ক্রাস্টোকে ১৬-২১, ১১-২১-তে হারান।

বিশ্বের ৩১ নম্বর আয়ুষ শেঠি দিনের শেষে পুরুষদের সিঙ্গলস রাউন্ড অফ ৩২-এ নিম্ন র‍্যাঙ্কের চাইনিজ-তাইপেই শাটলার সু লি ইয়াং-এর মুখোমুখি হবেন।

মঙ্গলবার, ভারতের শীর্ষ পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি তাদের প্রথম রাউন্ডে তাইওয়ানের চিউ সিয়াং চিহ এবং ওয়াং চি-লিনকে পরাজিত করেছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *