Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যের ম্যাচ তো শেষ হয়ে গিয়েছে কিন্তু তা নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সিনিয়র কর্মকর্তা বলেছেন যে, ক্রিকেট ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করা কেবল একটি শুভেচ্ছার ইঙ্গিত। ম্যাচের পরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর পাকিস্তানি প্রতিপক্ষ সলমন আলি আঘার সঙ্গে কুশল বিনিময় করেননি। ভারতের ৭ উইকেটে জয়ের পরও ভারতীয় ক্রিকেটাররা তাদের প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘটনায় খুশি নয় এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, বিসিসিআই কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন যে ভারত যা করেছে তা মোটেও ভুল নয়। এমন কোনও নিয়মই নেই।

তিনি এটা স্পষ্ট করে বলেন যে, খেলা শেষে খেলোয়াড়দের করমর্দন করতে বাধ্য করার কোনও আইন নেই এবং ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণে, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করা বা কোনও কথপোকথনে কোনও অর্থ হয় না।

আপনি যদি রুল বুকটি পড়েন, তাহলে দেখা যাবে যে প্রতিপক্ষের সঙ্গে করমর্দনের বিষয়ে কোনও নির্দিষ্ট নিয়ম সেখানে বলা নেই। এটি একটি শুভেচ্ছার ইঙ্গিত এবং আইন নয়, এক ধরণের রীতি, যা বিশ্বব্যাপী ক্রীড়া ক্ষেত্রে অনুসরণ করা হয় নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে বলেন।

যদি কোনও আইন না থাকে, তাহলে ভারতীয় ক্রিকেট দল এমন একটি প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করতে বাধ্য নয় যার সঙ্গে সম্পর্কের টানাপড়েনের ইতিহাস রয়েছে বলে তিনি মনে করেন।

পিসিবি চলতি প্রতিযোগিতা থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ‘আচরণবিধি’ লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে।

“আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটের চেতনা সম্পর্কিত এমসিসি আইন লঙ্ঘনের বিষয়ে পিসিবি আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে। পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে,” পিসিবি প্রধান মহসিন নকভি ‘এক্স’-এ বলেছেন। তিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *