স্মৃতি মন্ধনা। ছবি—বিসিসিআই
অলস্পোর্ট ডেস্ক: শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও নির্ণায়ক ওয়ানডে-তে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মন্ধনা তাঁর সেরা ফর্মে ছিলেন। এই ওপেনার ভারতীয় পুরুষ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন এদিন। কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম ভারতীয় হিসেবে ওয়ানডে সেঞ্চুরি করলেন মন্ধনা। মজার বিষয় হল, কোহলিও এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ২০১৩ সালের অক্টোবরে জয়পুরে তিনি ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন। শনিবার দিল্লিতে ৫০ বলে সেঞ্চুরি করে মন্ধনা কোহলিকে ছাঁপিয়ে যান।
ইতিমধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা মন্ধনা ৭০ বলের তাঁর আগের রেকর্ডটিও ভেঙে দেন। সামগ্রিকভাবে, মেগ ল্যানিং ৪৫ বলে সেঞ্চুরি করে দ্রুততম মহিলা ওয়ানডে সেঞ্চুরি করা খেলোয়াড়। ২০১২ সালে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি এই সেঞ্চুরিটি করেছিলেন। মন্ধনা তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন।
মন্ধনার অসাধারণ ইনিংস এবং অপর প্রান্ত থেকে হরমনপ্রীত কৌরের শক্তিশালী ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ভারত ২০৪/২-এ শেষ করে।
এর আগে, বেথ মুনির ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ৪১২ রানের বিশাল ইনিংসে পৌঁছে দেন, যা মহিলাদের ওয়ানডে-তে তাদের যৌথ সর্বোচ্চ সংগ্রহ। অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে তাদের সর্বোচ্চ মহিলা ওয়ানডে স্কোরের রেকর্ডও গড়েছে। যার সঙ্গেই তিন ম্যাচের সিরিজ ২-১-এ জিতে শেষ করল অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্বকাপে খেলতে নামার আগে দুই দলের জন্যই এটা একটা বড় পরীক্ষা ছিল। ভারতের সামনে সময় রয়েছে, নিজেদের ভুল-ত্রুটিগুলো শুধরে নেওয়ার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
