অলস্পোর্টস ডেস্ক: এর আগে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে তুলকালাম করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপরসারণের দাবি তুলেছিল পাকিস্তান। তবে তা নিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি। এবার পাকিস্তানের অখেলোয়াড়োচিত আচরণে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছেই অভিযোগ জানাল, পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তান ক্রিকেটার হ্যারিস রউফ ও শাহিবজাদা ফারহানের ইঙ্গিতপূর্ণ অখলোয়াড়োচিত উস্কানিমূলক আচরণ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিসিসিআই সেই আচরণের ভিডিও সহ অভিযোগের চিঠি জমা করেছে ম্যাচ রেফারি পাইক্রফ্টের কাছে। একইসঙ্গে শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে।
ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে অর্ধশতরান করার পর শাহিবজাদা ফারহান বিশদৃশ্য ভাবে ব্যাটটাকে বন্দুকের মতো তুলে ধরে গুলি বর্ষণের সেলিব্রেশন করেন। যেটা খুবি দৃষ্টিকটূ লেগেছে সকলের কাছে, বিশেষ করে ভারতীয়দের, যাদের বুকে এখনও পহেলগাম উগ্রপন্থী হানায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির বেদনা রয়েছে।
অন্যদিকে, সঞ্জু স্যামসনের উইকেট নেওয়ার পর রউফের আচরণ সমান নিন্দনীয়। তিনি গ্যালারি থেকে ভেসে আসা ‘ কোহলি কোহলি’ চিৎকারের জবাবে দু’হাতে আঙুলে ৬-০ সংকেত করেন ভারতীয় দর্শকের দিকে। বোঝাতে চেয়েছিলেন, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান সেনাবাহিনীর ভারতের ৬টি রাফায়েল বিমান ধ্বংসের দাবিটা সঠিক। যদিও সেটা মিথ্যা দাবি ছাড়া কিছু নয়। পরে ম্যাচ চলাকালীন শুভমান গিল ও অভিষেক শর্মার সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়েও পড়েন তিনি ভারতীয় ব্যাটারদের ছন্দ নষ্টে।
এটা একবারেই সহ্য করতে নারাজ বিসিসিআই। তাদের মতে, খেলার মাঠে এইধরনের আচরণ অখেলোয়াড়োচিত ও অসমর্থনযোগ্য। কারণ এই ধরনের ইঙ্গিতপূর্ণ আচরণ ইচ্ছাকৃত। তাই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে, সেদিনের ঘটনা ভিডিও ক্লিপিংস সহ।
ভারতীয় ক্রিকেটরারা অবশ্য এসব ছেড়ে আপাতত শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচটাও জিতে রবিবারের ফাইনালে ফোকাস করেছেন। সামনে পাকিস্তানকে পেলে আরও একবার দুরমুশ করে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
