অলস্পোর্ট ডেস্ক: মালয়েশিয়া মাস্টার্স ২০২৩-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল একদল ভারতীয়। সেই তালিকায় রয়েছেন পিভি সিন্ধু, এইচএস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত। বৃহস্পতিবার তাঁরা তাঁদের যাঁর যাঁর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের সঙ্গেই মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তাদের জায়গা পাঁকা করে নিলেন। জোড়া অলিম্পিক পদকজয়ী এবং ষষ্ঠ বাছাই সিন্ধু যখন মহিলাদের এককে সরাসরি গেমে জাপানের আয়া ওহোরিকে পরাস্ত করছেন তখন প্রণয় তিন গেমের পুরুষদের একক প্রতিযোগিতায় চীনের শি ফেং লি-এর সঙ্গে চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন। অন্যদিকে সেই একই সময়ে শ্রীকান্ত ইন্ডিয়া ওপেন চ্যাম্পিয়ন এবং থাইল্যান্ডের অষ্টম বাছাই কুনলাভুত ভিতিদসর্নকে হারান।
কোর্টে প্রথমেই, বিশ্বের ১৩ নম্বর সিন্ধু ২৮তম র্যাঙ্কের ওহোরির উপর তার আধিপত্য বিস্তার করতে শুরু করেন, মাত্র ৪০ মিনিটে জাপানের প্রতিযোগীকে ২১-১৬, ২১-১১-তে পরাজিত করে রাউন্ড অফ ১৬-এ জাপানের বিরুদ্ধে এটি তাঁর ১৬তম জয়। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর মুখোমুখি হবে চীনের ই মান ঝাং।
বিশ্বের ন’নম্বর প্রণয় ১১ নম্বরে থাকা এবং অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লিকে ১৩-২১, ২১-১৬, ২১-১১-এ এক ঘণ্টা ১০ মিনিটে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন৷ প্রণয় পরবর্তী পর্বে জাপানের কেনতা নিশিমোতোর সঙ্গে মুখোমুখি হতে হবে। যিনি এই বছর ২০২২ জাপান ওপেন এবং স্পেন মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছেন।
০-৩ হেড-টু-হেড রেকর্ডের সঙ্গে শ্রীকান্ত ২১-১৯, ২১-১৯ ব্যবধানে ভিটিডসর্নকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন। ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্যপদক বিজয়ী ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতার মুখোমুখি হবেন। লক্ষ্য সেন অবশ্য হংকংয়ের অ্যাঙ্গাস এনজি কা লং-এর কাছে ১৪-২১, ১৯-২১ ব্যবধানে হেরে যান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
