অলস্পোর্ট ডেস্কঃ মালয়েশিয়া মাস্টার্সের সেমিফাইনালে উঠলেন ভারতের এক নম্বর তারকা শাটলার পিভি সিন্ধু।চিনের ই ম্যান ঝ্যাংয়ের বিরুদ্ধে তিনি জিতলেন ২১-১৬, ১৩-২১, ২২-২০ ফলে। এর আগের বছরেও এই টুর্নামেন্টে ঝ্যাংকে হারিয়েছিল সিন্ধু।
এর আগে বিশ্বের ১৩ নম্বর সিন্ধু শেষ আটে হারিয়েছিলেন ২৮তম র্যাঙ্কের ওহোরিকে। মাত্র ৪০ মিনিটে জাপানের প্রতিযোগীকে ২১-১৬, ২১-১১-তে পরাজিত করেন অলিম্পিকসে দুটি পদকজয়ী এই শাটলার। শনিবার সিন্ধু খেলবেন বিশ্বের নয় নম্বর জর্জিয়া মারিস্কার বিরুদ্ধে। স্পেন মাস্টার্সে মারিস্কার কাছেই এর আগে হেরেছিল সিন্ধু।
সিন্ধু জয় পেলেও হেরে গেলেন কিদাম্বি শ্রীকান্ত। আগের ম্যাচে হেড-টু-হেড রেকর্ডের সঙ্গে শ্রীকান্ত ২১-১৯, ২১-১৯ ব্যবধানে ভিটিডসর্নকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্যপদক বিজয়ী ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতার বিরুদ্ধে অবশ্য জয় ধরে রাখতে পারলেন না তিনি। প্রথম গেমে জয় পেলেও পরপর দুটি গেমে হেরে ছিটকে গেলেন শ্রীকান্ত। ম্যাচের ফল ২১-১৬, ১৬-২১, ১১-২১। কিদাম্বি হেরে গেলেও এখনও আশা জেগে রয়েছে এইচ এস প্রণয়কে নিয়ে। তিনি আজ নামবেন কেন্তা নিশিমোতোর বিরুদ্ধে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
