পিভি সিন্ধু
অলস্পোর্ট ডেস্ক: তারকা শাটলার পিভি সিন্ধু আবার ছিটকে গেলেন কোয়ার্টার ফাইনাল থেকে। পর পর টুর্নামেন্টে ভাল পারফর্মেন্স না করার জন্য র্যাঙ্কিংয়েও নেমে গিয়েছেন তিনি। তবে ভারতের মান রাখলেন এইচএস প্রণয় এবং প্রিয়াংশু রাজাওয়াত। সেমিফাইনালে যার ফলে হতে চলেছে অল-ইন্ডিয়া ম্যাচ। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অল-ইন্ডিয়া পুরুষদের একক সেমিফাইনালে পৌঁছনোর লড়াইয়ে অরলিন্স মাস্টার্স চ্যাম্পিয়ন রাজাওয়াত স্বদেশি কিদাম্বি শ্রীকান্তকে ২১-১৩, ২১-৮-এ হারিয়ে দেন। বিশ্বের ন’নম্বর প্রণয় বিশ্ব নম্বর ২ ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা গিনটিং-এর সঙ্গে ৭৩ মিনিটের লড়াইয়ে ১৬-২১, ২১-১৭, ২১-১৪-তে জিতে নেন।
দুই বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু মরসুমে চতুর্থ সেমিফাইনালেও উঠতে পারলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের ১২ নম্বর বেইওয়েন ঝাংকে ১২-২১ ১৭-২১-তে হেরে যান। অতীতে তাঁরা ১০বার মুখোমুখি হয়েছি। সিন্ধু তার প্রতিপক্ষের বিরুদ্ধে ছয’বার জিতেছিলেন। শেষবার যখন সে ঝাং-এর মুখোমুখি হয়েছিল, তখন সিন্ধু তাঁকে ২০২০ অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে সরাসরি গেমে পরাজিত করেছিল। তবে সিন্ধু শুক্রবার জিততে পারেননি।
২০১৯ বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু, প্রথম দুই রাউন্ডে স্বদেশী অস্মিতা চালিহা এবং আকাশী কাশ্যপকে হারিয়ে দিয়েছিলেন। কিন্তু ২১ থেকে ২৭ অগস্ট ডেনমার্কের কোপেনহেগেনে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে ঝাং-এর কাছে তাঁর পরাজয় বড় হতাশার কারণ তাঁর জন্য।
মধ্যপ্রদেশের ২১ বছর বয়সী রাজাওয়াত, যিনি 8 বছর বয়সে পুলেল্লা গোপীচাঁদের গোয়ালিয়র অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন, গত ১২ মাসে ধারাবাহিকভাবে উন্নতি করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
