অলস্পোর্ট ডেস্ক: সোমবার সানরাইজার্স হায়দরাবাদ ড্যানিয়েল ভেট্টোরিকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগের কথা জানিয়ে দিল। ব্রায়ান লারা-র সঙ্গে দুই মরসুম পর বিচ্ছেদ হল সানরাইর্জাসদের। লারার জায়গায় দলের দায়িত্ব নিলেন ভেট্টরি। এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল-এ কোচিং করাবেন তিনি। নিউজিল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ক এর আগে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ ছিলেন। ভেট্টৌরি সম্প্রতি অস্ট্রেলিয়ার পুরুষ দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন এবং স্পিন বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের সঙ্গেও তিনি কাজ করেছেন।
সানরাইজার্স তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, “কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি অরেঞ্জ আর্মির প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন।” তারকা বাঁহাতি স্পিনার ভেট্টোরি বর্তমানে বার্মিংহাম ফিনিক্স ইন দ্য হান্ড্রেড-এ কোচিং করছেন। আরসিবি-র সঙ্গে তাঁর সময়ে ভেট্টোরি তাদের ২০১৫ আইপিএল প্লে-অফ এবং ২০১৬-তে ফাইনালে তুলেছিলেন।
লারার সঙ্গে দলের বিচ্ছেদের কথা ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, “লারার সঙ্গে আমাদের দুই বছরের সম্পর্ক শেষ হওয়ার সঙ্গেই আমরা তাঁকে বিদায় জানাই। “সানরাইজার্সে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার ভবিষ্যত প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা জানাই।” লারা আইপিএল ২০২৩-এর আগে টম মুডির কাছ থেকে প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি আইপিএল ২০২২-এ ব্যাটিং কোচ হিসেবে হায়দরাবাদে যোগ দিয়েছিলেন।
সানরাইজার্সের প্রধান কোচ হিসেবে লারার সময় খুব একটা ভাল যায়নিয় আইপিএল ২০২৩-এ দশম স্থানে শেষ করেছিল তাঁর দল। এই দল তাদের শেষ প্লে-অফে পৌঁছেছিল ২০২০-তে। আইপিএল ২০২০ এবং ২০২১ মরসুমে ট্রেভর বেলিসের আগে মুডি আইপিএল ২০১৯-এ তাদের প্রধান কোচ ছিলেন।
সানরাইজার্স তাদের প্রধান কোচ পরিবর্তন অব্যহত রেখেছে। গত ছয় বছরে ভেট্টোরি দলের পঞ্চম প্রধান কোচ ছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
