কিলিয়ান এমবাপে। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট: সপ্তাহান্তে শুরু হতে চলেছে লিগ ১ মরসুম। কিন্তু ফরাসি ফুটবলে এমবাপে-র ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। টানা চারবার ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই পিএসজি সুপারস্টার।শুধু তাই নয় টানা পাঁচটি মরসুমে লিগ ১-এর সর্বোচ্চ স্কোরার হয়েছেন তিনি। গোটা গ্রীষ্ম জুড়ে চর্চায় থেকেছে তাঁর পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়টি। পিএসজির সঙ্গে তিনি আর কোনও চুক্তি বাড়াচ্ছেন না এমনটাই জানা গিয়েছে। মনে করা হচ্ছে পরের বছর তিনি বিনামূল্যেই পিএসজি ছাড়তে চলেছেন। তাঁর পরবর্তী পছন্দের গন্তব্য হতে পারে রিয়েল মাদ্রিদ।
বর্তমানে এমবাপে প্যারিসেই রয়েছেন, তবে প্রথম দল থেকে আলাদা হয়ে প্রশিক্ষনে যোগ দিয়েছেন। ২০১৭-তে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেন তিনি। এখন পিএসজি তাঁকে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই বিক্রি করতে চায়।
‘‘আমরা একজন বিশ্বসেরা খেলোয়াড়কে এইভাবে বিনা পয়সায় চলে যেতে দিতে পারি না, এটা অসম্ভব,’’ বলেছেন কাতারের মালিকাধীন ক্লাবের সভাপতি নাসের আল-খেলাইফি। পিএসজির নতুন কোচের জন্য পরিস্থিতি কিছুটা প্রতিকূল হতে চলেছে। লুই এনরিকে-কে দলের নতুন কোচ নিযুক্ত করা হয়েছে।
লিওনেল মেসি দল ছেড়েছেন, সার্জিও র্যামোসও দল ছেড়ে গিয়েছেন। যদি এমবাপে দলে থাকেন তবুও এখন পিএসজিতে শক্তিশালী খেলোয়াড়ের প্রয়োজন। পর্তুগালের স্ট্রাইকার গোনকালো রামোস বেনফিকা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন।
লুকাস হার্নান্ডেজ, মিলান স্ক্রিনিয়ার, ম্যানুয়েল উগার্তে, লি কাং-ইন এবং মার্কো অ্যাসেনসিওর দলে যোগ দেওয়ায় দলকে আরও শক্তিশালী দেখাচ্ছে।
‘‘আমি ব্রায়ান মিউনিখেই থাকতে পারতাম, কিন্তু পিএসজি আমার প্রতি যে আগ্রহ দেখিয়েছিল এবং ভবিষ্যৎ নিয়ে তাদের উচ্চাকাঙ্খা আমাকে অবাক করেছে। তাই আমি পিএসজিতে যোগ দিয়েছি।’’ একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হার্নান্ডেজ।
১২ বছরের মধ্যে ১০টি শিরোপা জিতে পৃথিবীব্যাপী অন্যতম প্রিয় ক্লাব হিসেবে পরিচিত পিএসজি। তবে এমবাপের যাওয়ার পর তাদের ঘরোয়া প্রতিদ্বন্ধীরা নিজেদের সুযোগ বুঝে নিতে পারবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
