ছবি সৌজন্যে: টুইটার
অলস্পোর্ট ডেস্ক: বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি তাঁর ইউরোপ অভিযান শেষ করে পা বাড়ান নতুন অভিযানের উদ্দেশে। মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিপত্রে সই করেন এলএম ১০ । যদিও মেসির কাছে সুযোগ ছিল সৌদির ক্লাবগুলিতে যোগ দেওয়ার, তবুও তিনি তাঁর কেরিয়ারের পরবর্তী মাইলস্টোন হিসাবে বেছে নেন আমেরিকাকেই। তবে মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া খুব একটা ভালভাবে নেননি ইন্টার মিয়ামি গোলকিপার নিক মার্সম্যান। মেসির দলে যোগ দেওয়ায় বেশ অসন্তুষ্ট ছিলেন তিনি। তাঁর মতে এই মুহূর্তে নতুন কোনও খেলোয়াড়ের যোগ দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল না দল। মেসির চুক্তি স্বাক্ষর নিয়ে প্রশ্ন তোলার বেশকিছু মাস পরেই বাতিল হচ্ছে ইন্টার মিয়ামি গোলরক্ষকের চুক্তি।
মার্সম্যান ২০২১-এ ডাচ ক্লাব ফেয়েনুর্ড ছেড়ে যোগ দেন ইন্টার মিয়ামিতে। যখন থেকে ক্লাবের তরফে মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথা শুরু হয় তখন থেকেই তাঁর মনে সন্দেহ ছিল বিষয়টি নিয়ে।
গত জুনে একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এই ক্লাব যথেষ্ট প্রস্তুত নয় মেসির দলে যোগ দেওয়ার জন্য। আমাদের কাছে কোনও নির্দিষ্ট স্টেডিয়াম নেই। মানুষ চাইলেই মাঠের মধ্যে ঢুকে পড়তে পারে, কোনও গেটের ব্যবস্থাও নেই। আমার মনে হচ্ছে ক্লাব এখনও যথেষ্ট প্রস্তুত নয়। তবুও আমি আশা রাখছি তিনি এখানে আসবেন।’’
দ্য অ্যাথলেট অনুযায়ী, মার্সম্যানের মন্তব্যে ক্লাবের সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলতে পারেনি। জানা গিয়েছে তাঁর বেতনের অঙ্ক অনুযায়ী তিনি ইন্টার মিয়ামির শুধুমাত্র একজন ব্যাকআপ গোলকিপার।
এমএলএসে যোগ দেওয়ার পর ক্লাবের তরফ থেকে মেসিকে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানানো হয়। দ্রুতই মেসির ক্লাবে আগমনে গোলের স্বপ্ন বেড়ে যায়। এমনকি ফুটবল জগতের বাইরের ক্রীড়াবিদরাও আর্জেন্টাইন তারকার খেলা দেখার জন্য ইন্টার মিয়ামির খেলায় নিয়মিত উপস্থিত হচ্ছেন।
মেসি ছাড়াও ইন্টার মিয়ামিতে তাঁর আরও কয়েকজন প্রাক্তন বার্সেলোনা সতীর্থ যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সের্জিও বুস্কেটস এবং জর্দি আলবা। ক্লাবের নতুন কোচ তাতা মার্টিনোর সুপারিশে দিয়েগো গোমস এবং ফাকান্দো ফারিয়াসও ক্লাবের চুক্তিতে স্বাক্ষর করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
