Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক : শুক্রবার বিরাটের ইনস্টাগ্রাম আয় নিয়ে হপার এইচ কিউ-এর একটি রিপোর্ট ভাইরাল হয়। সেখানে বলা হয়, প্রাক্তন ভারত অধিনায়ক ২০২৩-এ ইনস্টাতে একটা স্পনসর পোস্টের জন্য ১.৩৮ মিলিয়ন ডলার চার্জ করেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১.৪৫ কোটি টাকা। কিন্তু কোহলি এই রিপোর্ট অস্বীকার করেছেন।

‘‘আমি জীবনে যা পেয়েছি তাঁর জন্য কৃতজ্ঞ এবং ঋণী। কিন্তু আমার সোশ্যাল মিডিয়া উপার্জন নিয়ে যে খবর ভাইরাল হয়েছে তা সঠিক নয়,“ টুইটারে লেখেন বিরাট।

হপার এইচ কিউ-এর  শুক্রবারের রিপোর্ট অনুযায়ী এই তালিকার শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যিনি একটি পোস্টের জন্য নেন ৩.২৩ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬.৭৫ কোটি টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লিও মেসি। যিনি একটি ইনস্টা পোস্টের জন্য নেন ২.৫৬ মিলিয়ন ডলার বা ২১.৪৯ কোটি টাকা।

এই রিপোর্টে দেখা গিয়েছে, একমাত্র ভারতীয় হিসেবে বিশ্বে সেরা ২০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন কোহলি। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তাঁর ২৫৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

হপার এইচ কিউ-এর সহ-প্রতিষ্ঠাতা মাইক বান্দার, ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী তারকাদের উপার্জন কিভাবে বাড়ছে তা দেখে বেশ অবাক হয়েছেন। এবং তা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন পাশাপাশ মাঠের বাইরে সোশ্যাল প্লাটফর্মে খেলোয়াড়দের প্রভাব কিভাবে প্রসারিত হচ্ছে তাও তুলে ধরেন তিনি। তবে এই ডেটা নিয়ে বিরাট কোহলি প্রতিবাদ করলেও মেসি বা রোনাল্ডোর তরফে কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

 ‘‘এটা আমার কাছে এখনও আশ্চর্যের যে কিভাবে প্রতি বছর এই প্লাটফর্মে আয় বাড়ছে। তবে এটা স্পষ্ট যে ঐতিহ্যবাহী তারকারা এখনও অনেক বেশি ক্ষমতা রাখেন নতুন সোশ্যাল মিডিয়া তারকাদের থেকে। রোনাল্ডো, মেসির আধিপত্য বিস্তার শুধুমাত্র মাঠেই নয়, ডিজিটাল ক্ষেত্রেও তাঁরা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করেন। যা সাধারণ মানুষকে ধরে রাখে,’’ বলেন বান্দার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *