Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ সারা দেশ যখন পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতার আনন্দে উত্তাল, তখন আইপিএলে ভৈবব সূর্যবংশীর আইপিএলে অংশগ্রহণের অধিকার নিয়ে প্রশ্ন উঠে গেল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারন সভায়। বৈভব সূর্যবংশীর আইপিএলের খেলার বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন বোর্ডের এক সদস্য।

বিহার থেকে উঠে আসা অসাধারন প্রতিভা বিস্ময় কিশোর বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে বোলারদের বেহাল অবস্থা দেখে আইসিসিকে সিনিয়র ক্রিকেটে খেলোয়াড়ের অংশগ্রহণের সর্বনিম্ম বয়সের নিয়ম খতিয়ে দেখতে বাধ্য হয়। রবিবার বিসিসিআইয়ের সভায় এনিয়ে আবার বিতর্ক দানা বাঁধায়, নিয়ম কানুন পরীক্ষার প্রয়োজন হয় নতুন করে। মাত্র ১৪ বছর বয়সে গত আইপিএলে রাজস্থান রয়ালসের হয়ে ৭টি ম্যাচে ২৫২ রান করা সূর্যবংশীর সর্বনিম্ন বয়সের অংশগ্রহণের শর্তপূরণ করছেন কিনা, তা নিয়ে বোর্ডকে ব্যাখ্যা দিতে হয়েছে।

মুম্বই ক্রিকেট সংস্থার প্রতিনিধি সঞ্জয় নায়েক বোর্ডের বৈঠকে বলেন, ‘‌ এমসিএ তাদের টি২০ লিগে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের খেলার সুযোগ দেয় না। হাতে এমন অসংখ্য নবীন প্রতিভা থাকতেও। তাহলে আইপিএলে কেন এই নিয়ম ভঙ্গ?‌’‌ তবে এই প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা দেন আইপিএল সিইও হেমাঙ্গ আমিন। তিনি জানান, সূর্যবংশীকে আইপিএলে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে, কারণ এই ক্রিকেটারটি ইতিমধ্যেই ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন। রনজি ট্রফিতে খেলার কারণে আইপিএলে বৈভবের খেলতে কোনও বাধা নেই। আইপিএলের নিয়মেই বলা আছে, যদি কোনও অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার তার রাজ্যের হয়ে প্রথম শ্রেণীর বা লিস্ট এ খেলায় অংশ নেয়, তাহলে আইপিএলের নিলামের জন্য তার নাম বিবেচিত হবে। বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই বিহারের হয়ে রনজি ট্রফিতে খেলেছে, তাই তার আইপিএলে অংশ নেওয়ায় কোনও বাধা নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *