Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ বাংলা দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুকেশ কুমার । গত কয়েক মরশুম ধরেই বাংলা দলের হয়ে খেলছেন। বাংলা দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুকেশ। পাশাপাশি এই বছর আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামেন। শুধু আইপিএল নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতের হয়ে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন।

এবছরের আইপিএলে দিল্লির হয়ে তিনি দশটি ম্যাচে ৭ উইকেট নেন। তবে তিনি আইপিএল থেকে অনেক কিছুই শিখেছেন। যা পরবর্তীতে খেলার সময় কাজে লাগাবেন। মুকেশ বলেন, ‘আমি ঘরোয়া মরশুমে খেলার সময় অনেক চাপের মধ্যে দিয়ে খেলেছি। কিন্তু স্বীকার করতেই হবে আইপিএল একটা অন্য রকম খেলা। এখানে ঘরোয়া মরশুম থেকেও অনেক বেশি চাপ রয়েছে।’

২৯ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার এবারের আইপিএলে দিল্লির হয়ে খেলেছেন। তবে দিল্লির ফলাফল এবারে মোটেই ভালো ছিল না। দিল্লি ক্যাপিটালস যখন সানরাইজের মুখোমুখি হয় তখন শেষের দিকে ১৩ রান তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।টেলিগ্রাফের মুখোমুখি হয়ে মুকেশ বলেন, ‘আমি আইপিএল থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি যা বাকি ম্যাচগুলি এবং পরে আইপিএলে ভালো করে খেলতে পারব।’

সদ্য শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যান মুকেশ। সেখানেও তিনি বেশ কিছু জিনিস শেখেন।  তিনি বলেন, ‘ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে সময় কাটিয়েছি। কোচিং স্টাফেরা যেভাবে আমাদের বলত সেই ভাবেই কথা শুনতাম। আমি চতুর্থ স্টাম্প লাইনে দাঁড়িয়ে ছিলাম। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে দাঁড়ালে অনেকটাই সুবিধা হয়।’

এছাড়াও তিনি আরও বলেন, ‘আমি বোলিং কোচ পরস স্যারের সঙ্গে অনেক বিষয়ে কথা বলি। আশা করছি সেই বিষয়গুলি আমাকে সামনে এগোতে সাহায্য করবে। এছাড়াও সেখানে প্রশিক্ষণ শেষে আমি পরিশ্রম করেছি। যাতে আরও ভালো বল করা যায়। কারণ এটি এমন একটা সুযোগ যা ছেড়ে দেওয়া যায় না।’ সামনেই রয়েছে দলীপ ট্রফি। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট. টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ রয়েছে। সেই ভারতীয় দলে অনেক নতুন মুখ দেখা যেতে চলেছে। সেই দলে বাংলার এই পেসারের জায়গা হয় কিনা সেটাই দেখার বিষয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *