Cart Total Items (0)

Cart

All Sports
যশস্বী জয়সওয়াল

অলস্পোর্ট ডেস্ক: বিসিসিআই শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু`টি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করল। যশস্বী জয়সওয়াল প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার সাফল্যের ফল পেলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পেসার মুকেশ কুমারও প্রথম ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিলেন। এর মধ্যেই দলের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারাকে টেস্ট দল থেকে বাদ পড়তে হল। রোহিত শর্মা টেস্ট এবং ওয়ানডে উভয় ক্ষেত্রেই দলের নেতৃত্ব দেবেন, যেখানে অজিঙ্ক রাহানে এবং হার্দিক পাণ্ড্যেকে দেখা যাবে টেস্ট এবং ওয়ানডে-তে সহ-অধিনায়কের ভূমিকায়।

সিএসকে এবং মহারাষ্ট্রের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় দুই দলেই জায়গা করে নিয়েছেন। অন্যদিকে অভিজ্ঞ পেসার উমেশ যাদবকেও টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে সঞ্জু স্যামসনকেও ওয়ানডে দলে ডাকা হয়েছে।

“পুরুষ নির্বাচক কমিটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটি ওয়ানডে ম্যাচের জন্য ভারতের দল বেছে নিয়েছে। ভারতেরও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে এবং এর জন্য দল পরে ঘোষণা করা হবে,” বিসিসিআই জানিয়েছে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে টেস্ট এবং ওয়ানডে সিরিজের শেষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেট-রক্ষক), ঈশান কিষাণ (উইকেট-রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।

ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ঈশান কিশান (উইকেট-রক্ষক), হার্দিক পাণ্ড্যে (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *