অলস্পোর্ট ডেস্ক: সম্প্রতি রিও ডি জেনেইরোর উপকুলবর্তী শহর মাঙ্গারাতিবাতে-তে গড়ে উঠছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার নেইমার জুনিয়র-এর বিলাস বহুল প্রাসাদ। দেশের পরিবেশ আইন ভাঙার কারণে বৃহস্পতিবার স্থগিত করে দেওয়া হয় নির্মানকাজ। ২০১৬ সালে ২.৫ একর জমি কিনেছিলেন তিনি, সেখানেই তৈরী হচ্ছিল তাঁর আইন স্বপ্নের প্রাসাদ। তবে বেশ কিছু নিয়ম না মেনেই শুরু হয়ে গিয়েছিল প্রাসাদ তৈরির কাজ। আর তারপরই নেইমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে স্থানীয় মেয়রের কার্যালয় থেকে। জানা যাচ্ছে নেইমার তাঁর বাড়িতে বিশুদ্ধ জলের জন্য যে লাইন বানিয়েছিলেন তা নিয়ম মেনে হয়নি। এছাড়াও শিলা ও পাথরের ব্যবহারে একাধিক সীমা লঙ্ঘন করা হয়েছে। এমনকি নিজের প্রয়োজনে পরিবর্তন করিয়েছেন জলের গতিপথ এবং অনুমতি ছাড়াই সরিয়েছেন সমুদ্র সৈকতের বালি।
মেয়রের কার্যালয় থেকে নেইমারকে একটি চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে সাবধান করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘‘পদক্ষেপ হিসেবে পরিবেশগত ক্ষতির ভিওিতে জরিমানা হবে। জরিমানার পরিমান এক মিলিয়ন ডলারের (অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ কোটি ২২ লক্ষ) কম হবে না। আরও জানা যাচ্ছে তারকা ফুটবলারের বাবা নেইমার দ্য সিলভা স্যান্টস এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন।
আধিকারিকরা যখন সাইট পর্যবেক্ষণে আসেন তখন তিনি তর্কে জড়িয়ে পড়েন তাঁদের সঙ্গে। এই কারণে তাঁকে গ্রেফতারও করা হতে পারে বলে জানানো হয়। ৩১ বছর বয়সি ফুটবলারের গত ফেব্রুয়ারিতে ডান পায়ের গোড়ালিতে অস্ত্রপচার হয়েছে। তিনি আদৌ পিএসজি-তে খেলবেন কিনা সেই নিয়ে জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে নেইমার ফিরতে পারেন বার্সেলোনায় আবার প্রিমিয়ার লিগের কোনও ক্লাবেও খেলতে দেখা যেতে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
