Cart Total Items (0)

Cart

All Sports
আর্মান্দো সাদিকু

অলস্পোর্ট ডেস্কঃ ইউরোতে আলবানিয়ার হয়ে ঐতিহাসিক গোল করেছিলেন আর্মান্দো সাদিকু। লা লিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি কার্তাহেনার এই স্ট্রাইকারের সঙ্গে দু’বছরের চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্টের। স্পেনের নামী ক্লাব লেভান্তে ও মালাগায় খেলেছেন সাদিকু। আলবানিয়ার জাতীয় দলের এই গোলমেশিন খেলেছেন স্পেন ছাড়াও পোল্যান্ড, বলিভিয়া ও তুরস্কের নানা ক্লাবে। আলবানিয়া যুব দলে নিয়মিত গোল করা সাদিকু এখন সিনিয়র দলের অপরিহার্য ফুটবলার।

আলবানিয়ার জাতীয় দলের হয়ে ২০১২ সাল থেকে খেলছেন তিনি। দেশের হয়ে ৩৮টি ম্যাচে ১২ গোল করেছেন এই স্ট্রাইকার, যা আলবানিয়ার ইতিহাসে যুগ্ম সর্বাধিক। শুধু তাই নয়, ২০১৬ সালে ইউরো কাপে আলবানিয়ার হয়ে রোমানিয়ার বিরুদ্ধে প্রথম গোল করেছিলেন সাদিকু। সেটিই ইউরো কাপে আলবানিয়ার কোনও ফুটবলারের করা প্রথম গোল।

মোহনবাগানে যোগ দিয়ে সাদিকু বলেছেন, ‘‘স্পেন থেকে ভারতে যে ফুটবলাররা আসছে তারা ফিরে গিয়ে এখানকার ফুটবলের কথা বলছে। মোহনবাগান আমাকে প্রস্তাব দেওয়ার পরে আমি এই লিগ নিয়ে খোঁজখবর করতে শুরু করি। ভারতীয় ফুটবলে মোহনবাগানের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য রয়েছে। তাই এক সপ্তাহের মধ্যেই আমি রাজি হয়ে যাই। এই ক্লাবের জার্সি পরা আমার কাছে গর্বের। আশা করছি আবার আইএসএল জিতব। সেই সঙ্গে অন্য প্রতিযোগিতাতেও দলকে সাফল্য জিতে চাই।’’

আইএসএলের আগে দলের ফাঁক ভরাটের কাজ চালাচ্ছে মোহনবাগান। মাঝমাঠে হুগো বুমোস চলে যাওয়ায় চেন্নাইয়িন এফসি থেকে অনিরুদ্ধ থাপাকে সই করিয়েছে তারা। দলের কোচিং দলে ফিরেছে পুরনো মুখ। টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছেন আন্তোনিয়ো লোপেস হাবাস। এটিকে থাকাকালীন এবং পরে এটিকে মোহনবাগানকে আইএসএল জিতিয়েছেন তিনি। এ বার কোচ জুয়ান ফেরান্দোকে সাহায্য করার জন্য হাবাসকে আনা হয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *