অলস্পোর্ট ডেস্ক: ওমেন ইন স্পোর্টস এলিট ফুটবল-এর দ্বিতীয় বছর শুরু হচ্ছে ৩০ জুন ২০২৩ থেকে। শেষ হবে ৪ জুলাই ২০২৩। গত বছরের সাফল্যের পর এই বছর এখান থেকে আরও বড় সাফল্যের প্রত্যাশা করছে আয়োজক সংস্থা। মহিলাদের ক্রীড়াক্ষেত্রে একটা উচ্চতায় পৌঁছে দিতেই এই উদ্যোগ। আয়োজকদের বিশ্বাস গতবারের তুলনায় অংশগ্রহন এবার দ্বিগুণ হবে। পাঁচদিন ব্যাপী এই ট্রায়ালের আসর বসতে চলেছে নিউটাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে। সংস্থার তরফে এই ট্রায়াল আরও একবার আয়োজন করতে পেরে খুশি কর্তপক্ষ। তাঁরা মনে করেন, এই উদ্যোগ আগামী প্রজন্মের উপর বড় প্রভাব ফেলবে এবং এএমপিএল-এর সমর্থন আরও দীর্ঘায়িত হবে। তাঁদের আশা এই বছর তা আরও বড় সাফল্যের মুখ দেখবে।
সেলভেলস ওমেন ইন স্পোর্টস ফোরামের ফাউন্ডার সানায়া মেহতা বলেন, ‘‘ওমেন্স ইন স্পোর্টস গর্বিত দ্বিতীয়বার উইন্স এলিট ট্রায়ালের আয়োজন করতে পেরে। আমাদের আশা এটা এভাবেই বেড়ে উঠবে। গত বছরের তুলনায় জাতীয় স্তরের প্লেয়ারদের উপস্থিতি এবার দ্বিগুন হবে বলেই মনে হচ্ছে। আমরা প্রতিটি মহিলাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এএমপিএ-সহ সব পার্টনারদের ধন্যবাদ জানাচ্ছি একসঙ্গে এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য।’’
প্লেয়াররা ছাড়াও গোটা বিশ্ব থেকে কোচেদের তরফে বিপুল পরিমাণে সাড়া পাওয়া গিয়েছে এই উদ্যোগে। যা আমাদের প্রত্যাশার বাইরে। যা আমাদের এই পরিকল্পনাকে সাফল্য এনে দেবে আগামীতেও। কোচেরা আমাদের ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কোচিং দেবে এবং তাঁদের মধ্যে দু’জন এই ট্রায়াল থেকেই উঠে আসা সৌম্যা গুগুলোথ এবং জ্যোতি চৌহান। ?আঁরা এই মুহূর্তে শীর্ষ দুই ইউরোপিয়ান ক্লাব ডায়নামো জাগরেবের সৱঙ্গে চুক্তিবদ্ধ। অন্যদিকে বালা দেবী, যিনি প্রাক্তন ভারতীয় মহিলা দলের অধিনায়ক যিনি খেলেছেন রেঞ্জার্স এফ-সির হয়ে স্কটল্যান্ডে। তিনি দেশে ফিরে ওড়িশা এফসির হয়ে আইডব্লুএল-এ অংশ নিচ্ছেন।
এছাড়া ওয়েস্টার্ন ইউনাইটেড ফুটবল ক্লাব, জেডএনকে ডায়নামো জাগরেব, অ্যাডিলেড ইউনাইটেড এফসি, মার্বেলা এফসি ও পার্থ এফসি-র মহিলা দলের হেড কোচেরা এই উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। যা প্রতিটি প্রতিটি ক্রীড়াবিদের জন্য বাড়তি প্রাপ্তি। ট্রায়াল চলার সময় তাঁরা প্রতিটি প্লেয়ারমনে থেকে পরখ করবেন। সেখান থেকে সেরাদের বেছে নেওয়া হবে যাতে বিদেশের মাটিতে নিজেদের সেরাটা দিতে পারে।
পার্থ এসসি-র হেড কোচ পিটার রাকিচ বলেন, ‘‘মহিলা ফুটবলের জন্য একটা উত্তেজক সময় এবং আমিও এই উদ্যোগের অংশ হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। যা বিশ্ব জুড়ে মহিলাদের ক্রীড়াক্ষেত্রে খ্যাতির শিখরে নিয়ে যেতে পারে। মেয়েদের যোগ্যতার উপর নির্ভর করে তাঁদের কেরিয়ারের উন্নতিই অআমাদের লক্ষ্য। সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক খেলার মধ্যে একটা সাঁকো তৈরি করা।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
