Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ সেমিফাইনাল পাচ্ছে ইডেন গার্ডেন। ইডেনে শেষ বিশ্বকাপ সেমিফাইনাল হয়েছিল ১৯৯৬-এ। সেই সেমিফাইনালের কথা আজও মনে রয়েছে সেই প্রজন্মের। মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল শ্রীলঙ্কা। আরও একবার কলকাতার সেই ইডেনে ফিরছে বিশ্বকাপ সেমিফাইনাল। আর একটি সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

“এই দুই জায়গার স্টেডিয়ামই উপযুক্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দৌঁড়ে অবশ্য চেন্নাইও ছিল, কিন্তু শেষমেষ মুম্বই আর কলকাতাকেই সঠিক স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে,” সোমবার বিসিসিআই-এর তরফে এ কথা জানানো হয়েছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ না হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দায়ী করা হচ্ছে চেন্নাইয়ের আবহাওয়াকে। নভেম্বর মাসের দিকে চেন্নাইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে খেলায় ব্যাঘাত ঘটতে পারে বলেই এমন সিদ্ধান্ত।

মঙ্গলবারের আনুষ্ঠানিক ঘোষণার আগে, সোমবার মুম্বইয়ে ১২ জনের বিশ্বকাপ কমিটি আলোচনায় বসেছিল। যেখানে এই দুই স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়। অন্যদিকে মুম্বইয়ের ওয়াংখেড়ে ভারতের জন্য লাকি স্টেডিয়াম। ২০১১-তে ভারত-শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ ফাইনাল এই ওয়াংখেড়েতেই হয়েছিল। এমএস ধোনির ব্যাটে ভারতের জয়ের সাক্ষী ছিল গোটা বিশ্ব। ফলে এবারেও নিজ দেশের জয়ের জন্য ভারতীয়রা আশাবাদী।

ওডিআই ওয়ার্ল্ড কাপে মোট ১০টি দল প্রতিযোগিতায় নামবে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আরও দুটো দল উঠবে যোগ্যতা নির্ণায়ক পর্ব থেকে। সেই কোয়ালিফায়ার রাউন্ডটি বর্তমানে জিম্বাওয়েতে খেলা হচ্ছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *