নীরজ চোপড়া
অলস্পোর্ট ডেস্ক: এক মাসের চোট কাটিয়ে ফিরছেন তিনি। অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া শুক্রবার নামতে চলেছেন ডায়মন্ড লিগে। লুসান লেগে মরসুমে তার দ্বিতীয় টানা পডিয়াম ফিনিশের জন্যই নামবেন তিনি। ২৫ বছর বয়সী ভারতীয় সুপারস্টার ৫ মে কাতারের দোহাতে ৮৮.৬৭ মিটার থ্রো করে কেরিয়ারের চতুর্থ সেরা থ্রোয়ের সঙ্গে ডায়মন্ড লিগে নিখুঁত শুরু করেছিলেন। কিন্তু পরে প্রশিক্ষণের সময় পেশীতে স্ট্রেনের শিকার হন। পরে তিনি ২৯ মে একটি বিবৃতি জারি করে তার চোটের কথা সবাইকে জানান। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৪ জুন হেনগেলো (নেদারল্যান্ডস) এবং ১৩ জুন ফিনল্যান্ডের তুর্কুতে পাভো নুরমি গেমস থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।
কিন্তু রাবাত, রোম, প্যারিস এবং অসলোতে পরবর্তী পুরুষদের জ্যাভলিন ইভেন্ট না থাকায় তিনি ডায়মন্ড লিগের কোনও প্রতিযোগিতা মিস করেননি। লোসানে তাঁর সঙ্গে লড়াইয়ে দেখা যাবে টোকিও অলিম্পিকের রৌপ্যপদক বিজয়ী এবং সিজন লিডার চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেজচ (এসবি: ৮৯.৫১ মিটার, পিবি: ৯০.৮৮ মি), গ্রেনাডার বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স (এসবি: ৮৫.৮৮ মি, পিবি: ৯৩.০৭ মি), ফিনল্যান্ডের ওলিভার হেলান্ডার (এসবি: ৮৭.৩২ মি, পিবি: ৮৯.৮৩ মি), ২০১২-এর অলিম্পিক চ্যাম্পিয়ন কেশর্ন ওয়ালকট (পিবি: ৮৫.৮৫ মি, এসবি: ৯০.১৬ মি) ত্রিনিদাদ ও টোবাগো এবং জার্মানির জুলিয়ান ওয়েবার (এসবি: ৮৮.৩২ মি, পিবি: ৮৮.৩৭ মি)।
দোহা ডায়মন্ড লিগ ইভেন্ট জিতে, চোপড়া বর্তমানে আট পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন, সাত পয়েন্ট নিয়ে ভাদলেজচ এবং ছয় পয়েন্ট নিয়ে পিটারস রয়েছে তাঁর পিছনে। ভারতীয় সুপারস্টার গত বছর ডায়মন্ড লিগ ট্রফি জেতার পর এবারও চাইবেন সেই লক্ষ্যে স্থির থাকতে। ইউএসএ-এর ইউজিন-এ ১৬-১৭ সেপ্টেম্বর ডায়মন্ড লিগের গ্র্যান্ড ফিনালের আগে পুরুষদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা ২১ জুলাই ও ৩১ অগস্ট মোনাকো ও জুরিখে।।
ভারতের নতুন ডায়মন্ড লিগের পোডিয়াম ফিনিশার, লং জাম্পার মুরালি শ্রীশঙ্করও এখানে তার ইভেন্টে নামবেন। জুনের শুরুতে প্যারিসে ৮.০৯ মিটার লাফিয়ে তৃতীয় স্থান অর্জন করার পরে তিনি তাঁর দ্বিতীয় পোডিয়াম ফিনিশ করতে চাইবেন।
২৪ বছর বয়সী শ্রীশঙ্কর এই মাসের শুরুতে ন্যাশনাল ইন্টার-স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পথে ৮.৪১ মিটারের ব্যক্তিগত সেরা লাফের পরে লুসান ডায়মন্ড লিগে অংশ নিচ্ছেন, যা ৮.৪২ মিটারের জাতীয় রেকর্ড থেকে মাত্র ১ সেমি পিছিয়ে রয়েছে। যে রেকর্ড রয়েছে জেসউইন অলড্রিনের নামে।
অলড্রিন প্রথমে লুসান ডায়মন্ড লিগের জন্য নাম লেখালেও পরে ইভেন্টের জন্য পুরোপুরি ফিট না হওয়ায় প্রত্যাহার করে নেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
