ফিফা র্যাঙ্কিং-এ ভারত ৯৯-এ
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল সর্বশেষ ফিফা র্যাঙ্কিং-এ ১০০তম স্থানে উঠে এসেছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) টুইটারে এই খবরটি ভারতীয় ফুটবল ভক্তদের সঙ্গে শেয়ার করেছে। এআইএফএফ তাদের অফিসিয়াল টুইটে লেখে, “ভারত সর্বশেষ ফিফা পুরুষদের বিশ্ব র্যাঙ্কিং-এ ক্রমশ উপরে উঠছে আমরা #IndianFootball উঠছি।”
29 জুন জারি করা সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ১২০৪.৯০ পয়েন্ট নিয়ে ১০০ নম্বরে রয়েছে। ভারত সম্প্রতি ১৮ জুন ভুবনেশ্বরে লেবাননকে ২-০ গোলে হারিয়ে তাদের দ্বিতীয় ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে নিয়েছে।
বেঙ্গালুরুতে ১ জুলাই দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (SAFF) চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত লেবাননের বিরুদ্ধে নামবে। ভারত এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫ ও ২০২১-এ আটবার এই প্রতিযোগিতা জিতেছে। এই প্রতিযোগিতার ইতিহাসে ভারতই সবচেয়ে সফল দল।
উল্লেখযোগ্যভাবে, ফিফা বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৮৪৩.৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তার পর রয়েছে ফ্রান্স এবং ব্রাজিল। ইংল্যান্ড এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আর বেলজিয়াম এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গিয়েছে। ২০২৩ উয়েফা নেশনস লিগের রানার্স আপ ক্রোয়েশিয়া এক ধাপ উঠে ষষ্ঠ স্থানে পৌঁছেছে এবং নেদারল্যান্ডস সপ্তম স্থানে নেমে গিয়েছে।
ইতালি (অষ্টম স্থান), পর্তুগাল (নবম স্থান) এবং ২০২৩-এর উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন স্পেন (দশম স্থান) তাদের নিজ নিজ অবস্থান ধরে রেখেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
