Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ১৯৮৭-র বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক পারকিনসনে আক্রান্ত। ক্রিকেট কিংবদন্তি অ্যালান বর্ডার তাঁর এই রোগের কথা শুক্রবার সবার সামনে আনেন। ২০১৬-তে স্নায়ুর সমস্যার কারণে নিউরো সার্জনের সঙ্গে পরামর্শ করেন তিনি। তখনই তাঁর চিকিৎসক জানান তিনি এই স্নায়ুর রোগের স্বীকার।

অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার এ বছর ২৭ জুলাই ৬৮ বছর বয়সে পা দেবেন। তিনি জানান এই রোগ নিয়েও যদি ৮০ বছর পর্যন্ত তিনি বেচেঁ থাকেন তাহলে সেটা সত্যিই অলৌকিক ঘটনা হবে। পারকিনসন রোগে হাত পা নাড়াতে সমস্যা হয়। তিনি একরাশ হতাশা নিয়ে বলেছেন, মানুষের হাত দুটো শরীরের দু’পাশে থেকে কাজ করে। কিন্তু এখন থেকে তাঁর দুটো হাত শরীরের দু’পাশে থাকবে ঠিকই কিন্তু ধীরে ধীরে তা কাজ করার ক্ষমতা হারাবে।

বর্ডার তাঁর এই কথা শুধুমাত্র ডিন জোন্সকেই বলেছিলেন। তাঁর এই কাছের মানুষও ২০২০-তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বলেন, “আমি আমার সবকিছু খুব ব্যক্তিগত রাখতে চাই। আমি চাই না আমার কষ্টে কেউ দুঃখ পাক।” তিনি আরও বলেছেন, ‘‘কেউ আপনার জন্য ভাবে কিনা আপনি হয়তো তা জানেন না। কিন্তু আমি জানি একটা দিন আসবে যেদিন মানুষ আপনাকে লক্ষ্য করবে। ভবিষ্যতের কথা জানি না, তবে আমি বলতে পারি বহু মানুষের চেয়ে আমি এখন অনেক ভাল আছি। আমি ৬৮ বছরে পা দিতে চলেছি। যদি ৮০ বছর পর্যন্ত আমি জীবন কাটাতে পারি তাহলে তা সত্যিই মিরাক্কেল হবে। আমি আমার এক ডাক্তার বন্ধুকে একথা বলেছি। তিনিও আমার সঙ্গে একমত।’’

কিংবদন্তি ক্রিকেটার ১৯৭৯ থেকে ১৯৯৪ পর্যন্ত ১৫৬টি টেস্ট খেলেছেন। ১৯৯৩-এ অষ্ট্রেলিয়াকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বে অষ্ট্রেলিয়া বিপক্ষ দল ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ জিতেছিল। বর্ডার প্রথম ব্যাটার যিনি ১১০০০ রান করেছেন এবং ১১১৭৮ রান করে খেলোয়াড় জীবনের ইতি টেনেছিলেন। ২৭৩টি ওয়ানডে-তে তাঁর সর্বোচ্চ রান ৬৫২৪। অবসরের পর তিনি নির্বাচক হিসেবে কাজ করেছেন। তার পাশাপাশি তিনি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন।

তিনি বলেন, ‘‘আমি কোনও ভাবেই কোথাও আর সেঞ্চুরি করতে পারব না। সে বিষয়ে আমি নিশ্চিত। আমি এখন ধীরে ধীরে পিছনের দিকে পিছলে পড়ে যাচ্ছি।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *