অলস্পোর্ট ডেস্ক: প্রাক্তন বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়ন মনোজ কোঠারির জীবনাবসান। সোমবার ম্যাসিভ হার্ট অ্যাটাকে তামিলনাড়ুর তিরুনেভেলি হাসপাতালে তাঁর মৃত্যি ঘটে। পরিবার সূত্রে এটা জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। রেখে গেলেন স্ত্রী ও তাঁর গুনী পুত্র সৌরভ কোঠারিকে। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল।
কলকাতায় বসবাসকরী মনোজ খেলোয়াড় মহলে খুব জনপ্রিয় ছিলেন। চেন্নাই থেকে ৬০০ কিলোমিটার দূরে তিরুনেভেলিতে কাভেরি হাসপাতালে ১০ দিন আগে মনোজের যকৃত প্রতিস্থাপন করা হয়। পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘ সফল অস্ত্রোপচারের পর মনোজ সুস্থ হয়ে উঠছিলেন। উঠে বসেছিলেন হাসপাতালের বেডে। কথাও বলেছিলেন। কিন্তু ফুসফুসে একটা সংক্রমম দেখা দেয় কয়েকদিন আগে। সোমবার ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার পরিণতিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
মনোজ কোঠারি ১৯৯০ সালে বিশ্ব বিলিয়ার্ডসে চ্যাম্পিয়ন হন। কিউ স্পোর্টসের একজন নামী খেলোয়াড় হিসেবে তাঁর পরিচিতি ছিল দেশে ও বিদেশে। ১৯৯৭ বিশ্ব ডাবলস বিলিয়ার্ডস খেতাব দখল করেন। ২০১১ সাল থেকে ভারতীয় বিলিয়ার্ডস দলের চিফ কোচ হিসেবে অনেক প্রতিভা তুলে এনেছিলেন তিনি। মনোজের ছেলে সৌরভ কোঠারিও প্রাক্তন বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন(২০২৫)। বাবা মনোজই ছিলেন তাঁর কোচ, ফিলোসফার কাম গাইড খেলার জগতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
