Cart Total Items (0)

Cart

All Sports India

সুচরিতা সেন চৌধুরী: শুরুটা ততটাও ভালো হয়নি। টাটা স্টিল দাবা ২০২৬-এ র্যাপিডের পর ব্লিৎজেও শুরুর দিকে তেমনভাবে নজর কাড়তে পারেননি ভারতের মেয়েরা। তবে শেষটা যে এভাবে জমিয়ে দেবেন ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার ভন্তিকা আগরওয়াল তা কে জানত। কিন্তু শেষটা জমিয়ে দিলেন ভারতের ভন্তিকা ও আমেরিকার ক্যারিসা ইপ। ফাইনাল রাউন্ডের শেষে দেখা গেল দু’জনেই দাঁড়িয়ে ১০.৫ পয়েন্টে। প্রথা মেনে ম্যাচ গড়াল টাইব্রেকারে। আর সেখানেই হার মানতে হল ভন্তিকাকে।

প্রথম দিনের পর এদিনও মহিলাদের ব্লিৎজে শীর্ষস্থান ধরে রাখেন ক্যারিসা আপ। একটা সময় দ্বিতীয় স্থানে উঠে আসেন ভারতেরই হারিকা দ্রোনাভাল্লি। দিব্যা দেশমুখ, ভন্তিকা আগরওয়াল, বৈশালীরা খুব আশার আলো দেখাতে পারেননি তখনও। ১৫তম রাউন্ডে ক্যারিসাকে হারিয়ে খেলাটাই ঘুরিয়ে দেন ভর্তিকা। যার ফলে আলেকজান্দ্রা এক নম্বরে উঠে আসেন বৈশালীকে হারিয়ে। দিব্যার সঙ্গে ড্র করে হারিকা নেমে যান তিনি নম্বরে। তখনও ভন্তিকা চ্যাম্পিয়নের দরজায় টোকা দেননি।

১৬তম রাউন্ডের শেষে তিন নম্বরে উঠে আসেন ভন্তিকা আগরওয়াল আর ১৭তম রাউন্ডে দ্বিতীয় স্থানে মাত্র পাঁচ পয়েন্টের ব্যবধানে। এখান থেকেই স্বপ্নটা দেখাতে শুরু করেন তিনি। শেষ রাউন্ডের শেষে খেলাটাই বদলে যায় যখন দেখা যায় একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন ক্যারিসা ও ভন্তিকা। শেষ রাউন্ডে ১০.৫ পয়েন্ট নিয়ে ক্যারিসার সঙ্গে সমানে সমানে পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে যাওয়া ভারতের ভন্তিকা আগরওয়াল ম্যাচ নিয়ে গেলেন টাইব্রেকারে।

দুই রাউন্ডের টাইব্রেকারে প্রথমটিতে হেরে যাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে ড্র করে দ্বিতীয় হয়েই থামতে হল ভন্তিকাকে। ১৪ রাউন্ড পর্যন্ত কখনও হার, কখনও জয় আবার কখনও ড্র দিয়ে ওঠানামা চলছিল ভন্তিকার। কিন্তু শেষ চার রাউন্ডে দাপটের সঙ্গে ফিরে নিজেকে শীর্ষে পৌঁছে চ্যালেঞ্জ ছুড়ে দেন পুরো ব্লিৎজ রাউন্ডে শীর্ষে থাকা ক্যারিসাকে। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিস্পত্তি। চ্যাম্পিয়ন হতে না পারলেও এই লড়াই আত্মবিশ্বাস জোগাবে ভন্তিকাকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *