Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শনিবার, ১৭ জানুয়ারি কর্ণাটক সরকারের পক্ষ থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবরটি জানিয়েছে যে, এই ভেন্যুতে বড় ম্যাচ আয়োজনের জন্য রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে।

কেএসসিএ জানিয়েছে যে, সরকারের নির্ধারিত নির্দিষ্ট শর্তাবলী মেনে চলার পরেই এই ঐতিহাসিক মাঠে ক্রিকেট ফিরিয়ে আনার অনুমতি দেওয়া হয়েছে। ক্রিকেট সংস্থাটি আরও বলেছে যে, তারা বিশেষজ্ঞ পর্যালোচনা কমিটির কাছে একটি বিস্তারিত রূপরেখা জমা দিয়েছে এবং নিরাপত্তা, সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলোকেও যাথযথভাবে কাজে লাগানোর নিশ্চয়তা দিয়েছে।

“আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কর্ণাটক সরকারের স্বরাষ্ট্র বিভাগ বেঙ্গালুরুর ঐতিহাসিক এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আন্তর্জাতিক এবং আইপিএল ম্যাচ আয়োজনের জন্য কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (কেএসসিএ) অনুমতি দিয়েছে।”

“এই অনুমতিটি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত নির্দিষ্ট শর্তাবলী মেনে চলার সাপেক্ষে প্রযোজ্য।”

“কেএসসিএ সমস্ত নির্ধারিত শর্ত পূরণে আত্মবিশ্বাসী। অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই বিশেষজ্ঞ পর্যালোচনা কমিটির কাছে একটি বিস্তারিত সম্মতি রূপরেখা উপস্থাপন করেছে এবং নিরাপত্তা, সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের সমস্ত ব্যবস্থা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ,” কেএসসিএ-র বিবৃতিতে এমনটাই বলা হয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *