অলস্পোর্ট ডেস্ক: বরাবরই ভারতীয় ক্রিকেট দলকে সব ফরম্যাটে শক্তিশালী বলে উল্লেখ করে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবারও ইনস্টাগ্রামে সিএবির দেওয়া ভিডিওতে সৌরভ আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬য়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার বলেছেন। সৌরভের মতে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল এখন তুখোড় ছন্দে আছে, প্রচন্ড শক্তিশালী। তাই ট্রফি জেতার সম্ভাবনা প্রবল।
অতীতে বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করা, বর্তমানে সিএবির সভাপতি পদে আসীন সৌরভ গাঙ্গুলি মনে করেন, ভারতীয় দলে কোয়ালিটির অভাব নেই। পরিস্থিতি অনুযায়ী ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে সক্ষম ম্যাচ জেতাতে।
সৌরভের ভাষায়, ‘ ভারত খুব শক্তিশালী দল। এইমুহূর্তে ওরা সেরা ফর্মে আছে। ব্যাটিং, স্পিন বোলিং, ও যশপ্রীত বুমরার নেতৃত্বে সিম বোলিংয়ে ভারতীয় দলে বৈচিত্রের অভাব নেই। এই কোয়ালিটি ভারতীয় দলকে অন্যদের থেকে এগিয়ে রাখছে। গুরুত্বপূর্ণ যে বিষয়টা হল, বড় টুর্নামেন্টে সময়মতো নিজেদের সেরা দিতে মেলে ধরা, গোটা টুর্নামেন্টে ভাল খেলার ধারাবাহিকতা ধরে রাখা। আমি জানি, অতীত সাফল্য মনে রাখাটা অর্থহীন। বরং বর্তমান নিয়ে ভাবা ভাল। তবে মনেপ্রাণে বিশ্বাস সূর্যকুমার যাদব ও আর ওর সতীর্থরা এই ধরনের বড় টুর্নামেন্টে নিজেদের সেরা দিতে মুখিয়ে থাকবে। আর এই কারণে আমার ফেবারিট।’
সূর্যকুমার ও ভারতীয় দলের সদস্যদের কানে নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলির এই প্রেরণা ভরা বার্তা পৌঁছেছে। আশা করা যায়, তাঁরা টি২০ বিশ্বকাপ জিতে প্রমাণ করে দেবেন, সৌরভ গাঙ্গুলির কথা ঠিক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
