Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: শনিবার, ৩১ জানুয়ারি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারত তাদের প্রথম একাদশে তিনটি পরিবর্তন এনেছে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশিরের মধ্যে তাঁর বোলারদের পরীক্ষা করার উদ্দেশ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন।

চোটের কারণে চতুর্থ টি-টোয়েন্টিতে খেলতে না পারা ঈশান কিষাণকে প্রথম একাদশে ফিরিয়েছে টিম ইন্ডিয়া। ফিরেই আবার দাপট দেখাতে শুরু করেন তিনি। এছাড়াও, অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং স্পিনার বরুণ চক্রবর্থীও দলে ফিরেছেন, ফলে হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং রবি বিষ্ণোইকে বাদ পড়তে হয়েছে।

প্রথমে ব্যাট করার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে সূর্যকুমার জানান যে, তিনি ম্যাচের পরের দিকে ভেজা পরিস্থিতিতে তাঁর বোলারদের পরীক্ষা করতে চেয়েছেন এবং তিনি ঘরের ছেলে সঞ্জু স্যামসনের দলে অন্তর্ভুক্তির বিষয়টিও নিশ্চিত করেন। যদিও এই ম্যাচ টি২০ বিশ্বকাপের আগে ভারতের অন্দরের পরীক্ষানিরিক্ষার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ পাঁচ ম্যাচের সিরিজ প্রথম তিন ম্যাচেই জিতে নিয়েছিল ভারত। যদিও তার পর চতুর্থ ম্যাচ হেরে যায় সূর্যকুমাররা।

টসের পর সূর্যকুমার বলেন, “আমরা প্রথমে ব্যাট করব। আমরা গত রাতে এখানে ছিলাম এবং অনেক শিশির ছিল, তাই আমরা নিজেদের পরীক্ষা করতে চাই। মাঠকর্মীরা বলেছেন যে ৪০ ওভার জুড়েই পিচ একই রকম থাকবে। অক্ষর ফিরে এসেছে, ঈশান ফিরে এসেছে এবং আরও একজন। চিন্তা করবেন না তিরুবনন্তপুরম, সঞ্জু স্যামসন আজ রাতে খেলছে। আমরা তার (তিলকের) জন্য অপেক্ষা করছি। আমরা প্রায় সব বিভাগই পূরণ করেছি; প্রতিটি ম্যাচেই আমরা কিছু শিখি এবং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাই।”

নিউজিল্যান্ড দলে চারটি পরিবর্তন এনেছে। নিউজিল্যান্ডও শেষ ম্যাচের জন্য তাদের প্রথম একাদশে চারটি পরিবর্তন এনে একইভাবে দলকে দেখে নিতে চেয়েছে। দলে ফিরেছেন ফিন অ্যালেন, বেভন জ্যাকবস, কাইল জেমিসন এবং লকি ফার্গুসন।

ভারত: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্থী, যশপ্রীত বুমরাহ

নিউজিল্যান্ড: টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, বেভন জ্যাকবস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ইশ সোধি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *