অলস্পোর্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ ছেলেদের ক্রিকেট বিশ্বকাপে রবিবার ছিল হাড্ডাহাড্ডি লড়াই। এক তো সেমিফাইনালের শেষ দল হিসেবে জায়গা করে নেওয়া। আর দ্বিতীয়ত, সেই লড়াইয়ের মুখোমুখি ভারত-পাকিস্তান। বুলাওয়েতে এই ম্যাচ ঘিরে ছিল টান টান উত্তেজনা। তবে ভারতের লড়াইটা অনেক সহজ ছিল এক্ষেত্রে। জিতলে নিশ্চিত সেমিফাইনালের পাশাপাশি হারলেও ছিল সুযোগ। সেদিক থেকে পাকিস্তানের জন্য রাস্তা ছিল বেজায় কঠিন। জিততে তো সংযোগ, তবে শুধু জয় যথেষ্ট ছিল না। সেমিফাইনালে যেতে হলে বড় ব্যবধানে ভারতকে হারাতে হতো। তবে সেই হিসেবে যেতে হল না, পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৫৮ রানে হারিয়ে সহজেই সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। শুরুটা খুব ভালো না হলেও পরবর্তী সময়ে ভারতের রানকে প্রতিযোগিতামূলক জায়গায় পৌঁছে দেন ভারতের ব্যাটাররা। ওপেনার অ্যারন জর্জ ১৬ রানে ফিরে যাওয়ার পর তিন নম্বরে নেমে অধিনায়ক আয়ুশ মাত্রে রানের খাতা না খুলেই ফিরে যান। সেখান থেকেই ওপেনার বৈভব সূর্যবংশীর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বেদান্ত ত্রিবেদী। বৈভব ফেরেন ৩০ রানে। বেদান্তের ৬৮ রানের ইনিংস ভারতের রানকে ৪৭-৩ থেকে ১০৯ রানে নিয়ে যায়।
লোয়ার অর্ডারে শেষবেলায় যোগ্য সঙ্গত দিয়ে যান বাকিরা। ভিহান মালহোত্রা ২১, অভিজ্ঞান কুণ্ডু ১৬, আরএস অম্বরিশ ২৯, কনিষ্ঠ চৌহান ৩৫, খিলান প্যাটেল ২১ দীপের দেবেন্দ্রন ১ রানে ফেরেন। ১ রানে অপরাজিত থাকেন ফেনিল প্যাটেল। ৪৯.৫ ওভারে ২৫২ রানে অলআউট হয়ে যায় ভারত। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন আব্দুল সুহান, দুই উইকেট নেন মহম্মদ সায়াম। একটি করে উইকেট নেন আলি রেজা, আহমেদ হুসেন, মমিন কামাল ও আলি হোসেন বালোচ।
২২৬ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান কিন্তু শেষটা তাদের পক্ষে গেল না। ওপেনার সমীর মিনহাস ৯ রান করে ফিরে যাওয়ার পর ওপেনার হামজা জাফরুরের ৪২ ও উসমান খানের ৬৬ রানের ইনিংস পাকিস্তানের রানাকে লড়াইয়ের জায়গায় নিয়ে যায়। এর পর আরও কিছুটা এগিয়ে দেয় অধিনায়ক ফারহান ইউসুফের ৩৮ রান। এর পর আর কেউ সেই রানাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি।
আহমেদ হুসেন ২, আলি হাসান ৩, হুজাইফা এহেসান ১৪, আব্দুল সুভান ৭, মোমিন কামাল ০, মহম্মদ সাইয়াম ৩ রান করে আউট হন। ৪৬.২ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে মিয়া পাকিস্তান। ৫৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন খিলাল প্যাটেল ও আয়ুশ মাত্রেই। একটি করে উইকেট আরএস অম্বরিশ, ফেনিল প্যাটেল, কনিষ্ঠ চৌহান ও ভিহান মালহোত্রার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
