Cart Total Items (0)

Cart

All Sports
কপিল দেব

‌অলস্পোর্ট ডেস্ক:‌ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ক্রিকেট সিরিজে অভূতপূর্ব সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপটের সঙ্গে সিরিজ জিতেছে ৪-‌১ ফলে। স্বাভাবিকভাবেই আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতীয় দল ফেবারিট বলতে দ্বিধা করেননি ভারতীয় ক্রিকেট লেজেন্ড অলরাউন্ডার কপিল দেব। কিন্তু তারপপরও সতর্কবাণী শুনিয়েছেন তিনি।

কপিল দেবের মতে, টি২০ ফরম্যাটে ভারত প্রচন্ড শক্তিশালী। কিন্তু টপ টিমও কখনও সখনও খারাপ দিনে ব্যর্থ হয়। টি২০ ক্রিকেটের এটাই বিশেষত্ব। এই ফরম্যাটের সাফল্য নির্ভর করে বিশেষ কিছু মুহূর্তের ওপর। ব্যাটে বল ঠিকঠাক লাগলে বা বল ঠিক জায়গায় পড়লে। সবসময় সেটা এমন হবে, তা নয়। আর এই কারণে টি২০ ক্রিকেটের মতো শর্ট ফরম্যাটে সফাল্যের ধারাবাহিকতা কম একদিনের ক্রিকেট বা টেস্টের মতো লং ফরম্যাটের তুলনায়।

১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলে অধিনায়ক কপিল দেব মনে করেন, সব ধরনের ফরম্যাটের মধ্যে একটা ভারসাম্য থাকা জরুরি সুদূরপ্রসারী সাফল্যের কথা মাথায় রেখে। শুধু টি২০ ক্রিকেটই একটা দলের সাফল্যের মাপকাঠি নয়। টি২০ ক্রিকেটে ভারত নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু এইধরনের ফরম্যাটের ধারাবাহিকতা অভাব তাদের ভোগাতেও পারে ব্যাটে ও বলে সতর্ক না থাকলে। লং ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর সুযোগ মেলে, টি২০র শর্ট ফরম্যাটে সে সুযোগ তুলনামূলক ভাবে কম।

ক্রিকেট ভক্ত ও প্রশাসকদের এই কথাগুলো স্মরণে রাখতে বলেছেন কপিল দেব। বলেন, টেস্ট ক্রিকেট হল খেলোয়াড়দের তৈরি হওয়ার মূল ভিত। একজন কমপ্লিট ক্রিকেটার হয়ে উঠতে গেলে ধৈর্য, টেকনিক ও টেম্পারামেন্ট লাগে। যেটা আসে টেস্ট ক্রিকেট খেলেই।

কপিল দেব এও বলেছেন, টি২০ ক্রিকেটের তাৎক্ষনিক উত্তেজনা ও আনন্দ লাভের শর্ট ফরম্যাটের কারণে একদিনের ক্রিকেটের উপযোগিতা ভুলে যাওয়া ঠিক নয়। বরং টি২০ ক্রিকেটের শিহরণ ও চটকের পাশাপাশি একদিনের ও টেস্ট ক্রিকেটের প্রতি আরও বেশি জোর দেওয়া উচিত। এইধনের লং ফরম্যাটকে আরও বেশি করে তুলে ধরা জরুরি ক্রিকেট ও ক্রিকেটারদের সার্বিক উন্নতির জন্য। নইলে ক্রিকেটারদের জীবন ক্ষণস্থায়ী হবে। ফুলঝুরির মতো জ্বলে উঠে খানিকবাদেই ফুস করে নিভে যাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *