Cart Total Items (0)

Cart

All Sports
যশপ্রীত বুমরাহ

অলস্পোর্ট ডেস্ক:‌ শনিবার আমেরিকার বিরুদ্ধে আইসিসি টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত যশপ্রীত বুমরা। শুক্রবার বিকেলের অনুশীলনে ভারতীয় দলের পেসারের অনুপস্থিতির কারণে এই প্রশ্ন মনে জেগেছে সকলের। টিম ম্যানেজমেন্টের খবর, বুমরার হাল্কা গা গরম রয়েছে। সেক্ষেত্রে ভারতের সেরা স্ট্রাইক বোলারকে আমেরিকার বিরুদ্ধে খেলিয়ে অসুস্থতা বাড়ানোর ঝুঁকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিতে চাইবে বলে মনে হয় না।

শুক্রবার নেটে বুমরাকে বল করতে দেখা যায়নি। শরীর খারাপ বলেই তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে সম্ভবত আমেরিকা ম্যাচে। কারণ এখন গোটা টুর্নামেন্ট পড়ে আছে। গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। তাই ৩২ বছর বয়সী বুমরা যদি একান্তই আমেরিকা ম্যাচে না খেলেন, তাতে খুব একটা সমস্যা হবে না। কারণ টি২০ বিশ্বকাপ থেকে চোটের জন্য হর্ষিত রাণা ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় দলে এসেছেন আর এক পেসার মহম্মদ সিরাজ। তিনি শুক্রবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বুমরা না খেললে নতুন বলে বোলিং শুরু করতে পারেন হার্দিক পান্ডিয়া। প্রথম পরিবর্ত বোলার হিসেবে সেক্ষেত্রে আসবেন সিরাজ। ইতিমধ্যেই ভারতীয় দলের অধিনায়ক টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে শেষ প্রস্তুতি ম্যাচে ৭জনকে দিয়ে বল করিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় তুলে নিতে। তাঁর এই পরীক্ষা নিরীক্ষা এখন বিশ্বকাপের মাচেও কাজে লাগবে। ভারতের পরপর ম্যাচ রয়েছে। শনিবার আমেরিকার পর তাদের প্রতিপক্ষ নামিবিয়া(‌১২ ফেব্রুয়ারি)‌, পাকিস্তান(‌১৫ ফেব্রুয়ারি)‌, ও হল্যান্ড (‌১৮ ফেব্রুয়ারি)‌। এর মধ্যে পাকিস্তান ম্যাচ নিয়ে একটা অনিশ্চয়তা রয়েই গেছে, বয়কটের সিদ্ধান্তে পাকিস্তান এখনও অনড় থাকায়।

গ্রুপ লিগের পর নকআউট পর্ব আছে। বড়রকম কোনও অঘটন না ঘটলে ভারতের সুপার এইটে যাওয়া নিয়ে কোনও সংশয় নেই। এই অবস্থায় বুমরাকে জোর করে আমেরিকা ম্যাচে খেলানো থেকে বিরত রাখতেই পারে টিম ম্যানেজমেন্ট।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *