Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে দিল ভারত। শেষ সিরিজ জিতে আত্মবিশ্বাসেক তুঙ্গে রয়েছে ভারতীয় টি২০ দল। তার উপর প্রতিপক্ষ যখন ইউএসএ। দুই ওপেনার অভিষেক শর্মা ও ঈশান কিষাণের লক্ষ্য অবশ্যই ছিল শক্ত ভিত তৈরি করে দেওয়া কিন্তু দ্রুত ফিরে গেলেন অভিষেক। যা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা।

যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এদিন সঞ্জু স্যামসনকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যাশা মতোই এবং তার জায়গায় ওপেন করলেন ঈশান কিষাণ। স্বাভাবিকভাবে উইকেটের পিছনেও দেখা যাবে তাঁকেই। অ্যনদিকে যশপ্রীত বুমরাহ অসুস্থ থাকায় তাঁর পরিবর্তে দলে এসেছেন মহম্মদ সিরাজ। হর্ষিত রা‌না চোটের জন্য ছিটকে যাওয়া সিরাজকে দলে নেওয়া হয়। এছাড়া ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবকেও প্রথম ম্যাচে দলে রাখা হয়নি।

দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ—

ভারত: ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্থী।

মার্কিন যুক্তরাষ্ট্র: অ্যান্ড্রিস গাউস (উইকেটরক্ষক), সাইতেজা মুক্কামাল্লা, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি, শুভম রঞ্জনে, হরমিত সিং, মহম্মদ মহসিন, শ্যাডলি ভ্যান শ্যালকউইক, আলী খান, সৌরভ নেত্রাভালকর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *