ছবি— এক্স
অলস্পোর্ট ডেস্ক: অসমের ১১ বছর বয়সী বিরাজ সারাওগি ইতালি ও জার্মানিতে পরপর দু’টি ফিডে-রেটেড টুর্নামেন্টে চিত্তাকর্ষক পারফর্মেন্স করে ২৯০ এলো রেটিং পয়েন্ট জিতে নিয়েছেন। টুর্নামেন্ট দু’টি ২৩ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি শেষ হয়। গুয়াহাটির রয়্যাল গ্লোবাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র বিরাজ ইতালিয়ান ইন্টারন্যাশনাল ওপেন টুর্নামেন্টে অংশ নেয়, যেখানে প্রায় ১০০ জন প্রতিযোগী ছিল। ইতালিতে সে ৩.৫ পয়েন্ট অর্জন করে এবং ১৭০০-এর বেশি এলো রেটিং সম্পন্ন একাধিক প্রতিপক্ষকে পরাজিত করে, যার ফলে তার রেটিং ১২২ পয়েন্টে পৌঁছে যায়।
জার্মানিতে, বিরাজ নর্ডওয়েস্ট কাপ (বি ক্যাটাগরি ওপেন) টুর্নামেন্টে ২০০০-এর বেশি এলো রেটিং সম্পন্ন প্রতিযোগীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখানেও শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে সে আরও ১৬১ পয়েন্ট অর্জন করে।
বিরাজ মুম্বই চেস সেন্টারে কোচ শ্রীকান্ত শর্মা মাল্লাদি এবং অন্যান্য কোচের অধীনে প্রশিক্ষণ নেয়। বিরাজের এই পারফর্মেন্স ভারতীয় দাবাকে স্বপ্ন দেখাচ্ছে। এমনিতেই বর্তমানে দাবা বিশ্বে ভারত একটা বড় নাম। ক্রমশ এগিয়েছে এই দেশ দাবার দুনিয়ায়। পর পর ভালো পারর্ফমেন্স ভারতকে দাবা বিশ্বে জনপ্রিয় করে তুলেছে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যেও দাবা খেলা নিয়ে আকর্ষণ বৃদ্ধি পেয়েছে।
Hon’ble CM Dr. @himantabiswa extends his heartfelt congratulations to 11-year-old chess prodigy Viraj Sarawgi for his outstanding performances in consecutive FIDE-rated tournaments in Italy and Germany.
In a significant achievement, Viraj gained an impressive 290 Elo points and… pic.twitter.com/FINNCGHxZ3
— Chief Minister Assam (@CMOfficeAssam) February 4, 2026
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
