অলস্পোর্ট ডেস্ক: আইসিসি টি২০ বিশ্বকাপে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের মাঠে রবিবার অনুষ্ঠেয় ভারত ও পাকিস্তানে মহারণ নিয়ে উত্তেজনা তুঙ্গে। লড়াইটা আরও বেশি তীব্র আকার ধারন করেছে, বাংলাদেশের সমর্থনে প্রথমে পাকিস্তান এই ম্যাচটা বয়কট করার কথা বলায়। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচটা খেললেও দু’দলের ক্রিকেটারদের মধ্যে একটা রেষারেষি পারফরমেন্সে প্রভাব ফেললে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু ব্যাটে ও বলে লড়াইয়ের পাশাপাশি এক নতুন টেনশনের আবির্ভাবের সম্ভাবনা। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর এক সতর্কবার্তা জারি করেছে , রবিবারের ম্যাচে বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করে। এতে সকলের মনে এই আশঙ্কা তৈরি হয়েছে, শেষপর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে হেভিওয়েট লড়াইটা ভেস্তে যাবে না তো?
শ্রীলঙ্কা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও, পরের দিকে আবহাওয়া বদলানোর সম্ভাবনা প্রবল। তার মূল কারণ কলম্বোর কাছে ক্ষেত্তরামা আবহাওয়া দপ্তরের খবর, বঙ্গোপসাগরের ওপর একটি নিম্মচাপ ঘনীভূত হচ্ছে। তার জেরে সকালে গরম ও আর্দ্রতা বেশি থাকলেও, দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে। সঙ্গে ৫০ থেকে ৬০ শতাংশ বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এতে সন্ধে ৭টায় ভারত ও পাকিস্তানের মধ্যে মেগাম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, তা পেছোতো পারে। এমনকি পুরো খেলাটা ভেস্তে না থাকলেও ওভার সংখ্যা কমিয়ে ম্যাচ আয়োজনের কথা ভাবতে পারেন আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। যেহেতু প্রাথমিক লিগ পর্বে কোনও অতিরিক্ত দিন নেই ম্যাচের রিপ্লের জন্য, তাই ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে ৩ ম্যাচ ৫ পয়েন্ট লাভের সুবাদে ভারত ও পাকিস্তানের সুপার আটে ওঠা নিশ্চিত হয়ে যাবে। ম্যাচ হলে, যে জিতবে তার সুপার আটে যাওয়া নিশ্চিত। যে হারবে, তাকে বাকি ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে সুপার আটে যেতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
