অলস্পোর্ট ডেস্ক: আগেই বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক সমস্যা নিয়ে পাকিস্তান সরকারের দৃ্ষ্টি আকর্ষণ করেছিলেন ওই দেশের প্রাক্তন ক্রিকেটাররা। ইমরানের সতীর্থ খেলোয়াড়রা। এরপরই সুনীল গাভাস্কার, কপিল দেব সহ বিশ্বের ১৪জন প্রাক্তন অধিনায়ক পাকিস্তানের জেলে বন্দী ইমরানের সুচিকিৎসার জন্য পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। এবার তাঁদের সঙ্গে গলা মেলালেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও।
রাওয়ালপিন্ডির জেলে বন্দী থাকা অবস্থায় নানা অবহেলায় ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান তাঁর ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়ছেন তাঁর আইনজীবি ও পরিবারের সদস্যরা। তাঁদেরল অভিযোগ পাকিস্তান সরকার দেশের নায়ককে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
সবকিছু জেনে এক অনুষ্ঠানে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌরভ বলেছেন, পাকিস্তানের ক্রিকেটকে যিনি পাদপ্রদীপের আলোয় এনেছিলেন, দেশের মানুষের মাথা সাবাবিশ্বের কাছে উঁচুতে তুলে ধরেছিলেন, তাঁর এই অবস্থা সত্যি বেদনাদায়ক। ইমরান খানের মতো ব্যক্তিত্ব যাতে জেলে থাকতে সুচিকিৎসার সুযোগ পান, সেটা নিশ্চিত করুক পাকিস্তান সরকার।
বিশ্বের ১৪ জন প্রাক্তন ক্রিকেট অধিনায়কের দেওয়া পিটিশন জমা করাকে সমর্থন জানিয়েছেন সৌরভ। বলেন, ‘ এঁরা ঠিক কাজ করেছেন। আশা করব ইমরানের স্বাস্থ্যের উন্নতি হবে, তিনি ভাল চিকিৎসার সুযোগ পাবেন। ইমরান পাকিস্তানকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছিলেন। প্রথমে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে, পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকায়। তাই তাঁর সঠিক চিকিৎসার পাওয়া উচিত। পাকিস্তান সরকার নিশ্চয়ই সেটা করবে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
