Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপের লিগ পর্বের সব ম্যাচ জিতেই সুপার আটে নামতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আর তেমনটাই হল। ইউএসএ, নামিবিয়া, পাকিস্তানের পর নেদারল্যান্ডসকে হারিয়েই সুপার ৮ খেলতে নামবে ভারত। যদিও পাকিস্তান ম্যাচ জিতেই  শেষ আট নিশ্চিত করে ফেলেছিলেন সূর্যকুমার যাদবরা। নেদারল্যান্ডস ম্যাচে শেষ আটের প্রস্তুতিটাও সেরে নিল দাপটের সঙ্গেই। যদিও, নেদারল্যান্ডসকে শুরুতেই যে খুব ধাক্কা দেওয়া গিয়েছিল তেমনটা নয়। ইউএসএ-র মতো নবাগত দলও চাপে ফেলে দিয়েছিল প্রথম ম্যাচে। সেদিক থেকে দেখতে গেলে চাপে ফেলতে পারেনি পাকিস্তান। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুটা যদিও ভালো হয়নি। তবে মিডল অর্ডারের দৌলতে ১৯৩-৬-এ থামে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৭ রানে পিছিয়ে থেকে জয় না এলেও মন জিতে নিল নেদারল্যান্ডসের শেষ পর্যন্ত লড়াই।

এদিনও রান রান এল না অভিষেক শর্মার ব্যাটে। আবারও নামের পাশে লেখা হল ০ রান। ঠিক কী সমস্যা হচ্ছে তা হয়তো ধরতে পারছে না টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে হয়তো আরও একটু বিশ্রাম দরকার ছিল অভিষেকের। পর পর রান করতে না পারা তাঁর আত্মবিশ্বাসে বড় আঘাত করতে পারে। এদিন অবশ্য বড় রান আসেনি ফর্মের তুঙ্গে থাকা ঈশান কিষাণের ব্যাটেও। ১৮ রান করে আউট হয়ে যান তিনি। দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ায় ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন তিলক ভার্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব। তিলক ৩১ ও সূর্যকুমার ৩৪ রান করে আউট হয়ে যাওয়ার পর ইনিংসকে এগিয়ে নিয়ে যান শিভম দুবে ও হার্দিক পাণ্ড্যে।

এদিন ভারতের হয়ে সব থেকে বেশি রান আসে শিভম দুবের ব্যাটেই। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩১ বলে ছ’টি ওভার বাউন্ডারি ও চারটি বাউন্ডারি হাঁরিয়ে ৬৬ রান করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত ৩০ রান করে হার্দিক পাণ্ড্যের।  ৬ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত থামে ১৯৩ রানে। যা প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য যথেষ্ট। নেদারল্যান্ডসের হয়ে তিন উইকেট নেন লোগান ভ্যান বিক। জোড়া উইকেট আরিয়ান দত্ত-এর। এর উইকেট ক্লেইন ক্লিনের।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অন্তত ভারতের থেকে ভালো করে দিয়েছিল ডাচ দল। দুই ওপেনার মাইকেল লেভিট ও ম্যাক্স ও’দাউদের ব্যাট থেকে এল ২৪ ও ২০ রান। এর পর বাস দে লিড ৩৩, কলিন অ্যাকারম্যান ২৩, আরিয়ান দত্ত ০, স্কট এডওয়ার্ড ১৫ ও যাচ লায়ন ২৬ রান করে আউট হয়ে যান। ২৫ রানে অপরাজিত থাকেন নোয়া ক্রোস ও ৪ রানে লোগান ভ্যাক। শেষের দিকেও নেদারল্যান্ডসের ব্যাটে বড় শট দেখা গেল। ১৯তম ওভারে হার্দিক পাণ্ড্যের ওভারে বাউন্ডারি, ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান নিলেন ডাচ ব্যাটাররা। যার ফলে শেষ ওভারে তাদের দরকার ছিল ২৬ রান। যা শেষ পর্যন্ত লড়াইয়ে রেখে দিল নেদারল্যান্ডসকে। ২০ ওভারে ১৭৬-৭-এ থামল তারা।

শেষ ওভারে বল করতে নামিয়ে দেওয়া হল শিভম দুবেকে। দ্বিতীয় বলে যেভাবে সূর্যকুমার আর রিঙ্কু সিংয়ের ভুল বোঝাবুঝিতে নিশ্চিত ক্যাচ পড়ল তাতে রানের ব্যবধান কম থাকলে সেটাই কঠিন হয়ে যেতে পারত। তবে রানের উপর নিয়ন্ত্রণ আর এক  উইকেট নিয়ে বাকি কাজ করে দিলেন দুবে। ব্যাটে, বলে এদিন অবশ্যই লেখা থাকবে শিভম দুবের নামে। নিলেন জোড়া উইকেট। ম্যাচের সেরাও তিনি। এছাড়া ভারতের হয়ে তিন উইকেট নেন বরুণ চক্রবর্থী ও একটি করে উইকেট যশপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্যের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *