Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ চোট সমস্যা দীর্ঘসময় ধরে ভোগাচ্ছে ব্রাজিলের ফুটবল তারকা নেইমারকে। আর এটাই নেইমারকে পাকাপাকিভাবে ফুটবল খেলা ছাড়ার কথা ভাবতে বাধ্য করছে। ফিফা ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে নেইমারের মুখে চলতি বছরের ডিসেম্বরে অবসরের আভাস, তাঁর ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

৩৪ বছর বয়সী ব্রাজিলিয় গোলমেশিন চোটের কারণে নিজের ছেলেবেলার ক্লাব স্যান্টোসে ফিরলেও কোনওসময় নিয়মিত ছিলেন না দলে। এনিয়ে বিভিন্ন মহলে তাঁর সমালোচনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত চোট নিয়েও স্যান্টোসের হয়ে শেষ ২ ম্যাচে অংশ নিয়ে দলের অবনমন বাঁচিয়ে দেন নেইমার। এক ম্যাচে গোল করেন, অন্য ম্যাচে জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তারপরই নেইমার তাঁর পুরোন চোট সারাতে অস্ত্রোপচারের সাহায্য নেন। এরপর নেইমার শুরু করেন ফিট হওয়ার জন্য রিহ্যাব প্রসেস। ফিট হয়ে সম্প্রতি মাঠে ফিরেওছেন। কিন্তু নেইমার যে ফিফা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দলে জায়গা পাবেন, এটা এখনও নিশ্চিত নয়। কারণ ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লেস আনসেলোত্তি সাফ বলে দিয়েছেন, তাঁর দলে কোনও হাফ ফিট ফুটবলারের জায়গা হবে না। তিনি নেইমার বা যেই হোন।

তবে নেইমার আশাবাদী কোচ আনসেলোত্তি তাঁকে শেষবারের জন্য ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে খেলার সুযোগ দেবেন ২০২৬ বিশ্বকাপে। সেই চেষ্টা শুরুও করে দিয়েছেন হাঁটুর অপারেশনের পর স্যান্টোসের হয়ে মাঠে ফিরে। ব্রাজিলের অনলাইন চ্যানেল কেজ-‌কে দেওয়া সাক্ষাতকারে নেইমার বলেছেন,‘‌ জানি না, এরপর আমার জন্য কী অপেক্ষা করে আছে?‌ পরের বছর কী হবে তাও অজানা। হয়ত এবছর ডিসেম্বরে অবসর নিয়ে ফেলব। এখন আমি বছর ধরেই এগোচ্ছি নিজের অবস্থান বুঝে।’‌

নেইমার মনে করেন, সামনের বিশ্বকাপটা ব্রাজিল দল ও তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেছেন, ‘‌ এইবছরটা আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র আমার ক্লাব দল স্যান্টোসের জন্য নয়, এটা বিশ্বকাপে বছর, তাই ব্রাজিল জাতীয় দল ও আমার নিজের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করব জাতীয় দলের কোচ আনসেলোত্তি আমার কথা মাথায় রাখবেন। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের শেষ চেষ্টাটা একবার করতে চান। আনসেলোত্তিও তো তাই চাইছেন।’‌

ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার শেষবার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। জাতীয় দলের জার্সি গায়ে ১২৮ ম্যাচ খেলে ৭৯ গোল করেছেন নেইমার। যা দেশের জার্সিতে সর্বকালীন রেকর্ড। এখন ২৬ বিশ্বকাপে তাঁর খেলা সবটাই নির্ভর করছে বিশ্বকাপের আগে নিজেকে নেইমার কতটা ফিট প্রমাণ করতে পারেন তারওপর। ২৬ বিশ্বকাপে গ্রুপ সি-‌তে ব্রাজিলের সঙ্গে আছে হাইতি, স্কটল্যান্ড ও কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *