ছবি: উয়েফা
অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের চোট নিয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপের আগে চিন্তায় ফ্রান্স শিবির। হাঁটুর চোটে কাবু ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও ২০২২ কাতার বিশ্বকাপে রানার্স ফ্রান্স দলের মস্ত ভরসা এমবাপে। চোটটা এতটাই বেশি অস্ত্রোপচার জরুরি। কিন্তু বিশ্বকাপ শুরু হতে আর বাকি ১০০ দিনের বেশি কিছু সময়। এই অবস্থায় অস্ত্রোপচারের ঝুঁকি নিতে নারাজ ফরাসি ফুটবল তারকা। বিশ্বকাপের ম্যাচ মিস করার আশঙ্কায়।
রিয়েল মাদ্রিদের জার্সিতে বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা(৩৩ ম্যাচে ৩৮ গোল) এমবাপে গত ডিসেম্বর থেকে হাঁটুর লিগেমেন্টে ব্যথায় ভুগছেন। তা নিয়েই একপ্রকার জোর করে খেলে চলেছেন। তবে ব্যথাটা এত বেড়েছে সম্প্রতি, বেনফিকার বিরুদ্ধে দ্বিতীয় দফার ম্যাচে অংশ নিতে পারেননি।
চিকিৎসকদের মতে, এখনই অস্ত্রোপচার জরুরি। কিন্তু ২৭ বছর বয়সী এমবাপে তা করতে নারাজ। তাঁর আশঙ্কা, এখন অস্ত্রোপচার করালে বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন না। তবে অন্যান্য চিকিৎসয় পুরোপুরি এমবাপে যে ঠিক থাকবেন, এমনটা মনে করেছেন না মেডিকেল টিম। বরং ট্রেণিং ও ম্যাচ খেলার ধকলে চোট সমস্যা আরও গুরুতর আকার ধারন করতে পারে।
তবে একটা বিষয় খুব পরিষ্কার, এখন থেকে এমবাপের চোট যাতে আরও খারাপ না হয়, বিশ্বকাপে খেলা থেকে বঞ্চিত না হন, তার জন্য রিয়েল মাদ্রিদ বা ফ্রান্সের হয়ে ফ্রেন্ডলি ম্যাচের সবগুলোয় অংশ নেবেন না তিনি। রিয়েল মাদ্রিদ কোচ আলভারো আরবেলো জানিয়েছেন, ‘ আমি এমবাপে ও মেডিকেল টিমের সঙ্গে কথা বলেছি। তাতে মনে হয়েছে, আপাতত এমবাপের মাঠের বাইরে কাটানো উচিত চোট যাতে না বাড়ে, তার জন্য। চোট নিয়ে জোর করে খেললে অল্প সমস্যাও বড় হয়ে দেখা দেবে। ১০০ শতাংশ ফিট হয়ে মাঠে ফেরাই ভাল। যাতে ও মাঠে নেমে সেরা দিতে পারে। তবে ঠিক কতদিন মাঠে ফিরবে পুরো ফিট হয়ে সেটা বলা কঠিন। তবে ঠিকঠাক চিকিৎসায় কিছুদিন বা কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফিরবে এমবাপে এমনটা আশা করছি।’
আর তা যদি হয়, তাহলে সেটা ফ্রান্স দলের পক্ষে ভাল। বিশ্বকাপে আরও একবার চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় পরতে এমবাপের দলে থাকাটা কতটা জরুরি সেটা ভালই বোঝেন জাতীয় দলের কোচ দিদিয়ের দেশঁ। এটাই তাঁর ফ্রান্স দলের কোচ হিসেবে শেষ বিশ্বকাপ, তার ইঙ্গিত মিলেছে। ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে জিনেদিন জিদানকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
