অলস্পোর্ট ডেস্ক: ইতিহাস গড়ার মুখে দাঁড়িয়ে জম্মু ও কাশ্মীর ক্রিকেট দল। ৬৭ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কর্নাটককে হারিয়ে প্রথমবার রনজি ট্রফি জয় শুধু সময়ের অপেক্ষা। আর এই গর্বের মুহূর্তের সাক্ষী হতে হুবলির কেএসসিএ ক্রিকেট মাঠে পৌঁছে গেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সোসাল মিডিয়ায় পোস্ট নিজেই পোস্ট করেছেন, এমন একটা ঐতিহাসিক সাফল্যে ক্রিকেটারদের সঙ্গে উৎসবে শামিল হওয়ার সুযোগ ছাড়া যায় না। ম্যাচের ৫ দিনে কর্নাটকের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের আধিপত্য প্রশ্নাতীত।’
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা হুবলি পৌঁছে স্থানীয় প্রচারমধ্যমকে বলেছেন, ‘ এটা আমার প্রথম হুবলি সফর। আমি রনজি ট্রফি ফাইনাল দেখার জন্য শুরু থেকেই আগ্রহী ছিলাম। রনজি ট্রফিতে অংশ নেওয়ার পর থেকে জম্মু ও কাশ্মীর দলের এটা ছিল প্রখম ফাইনাল। তাও আবার বাংলাকে তাদের মাঠে হারিয়ে। ফাইনাল যত গড়িয়েছে, তত আমার রাজ্যের ক্রিকেটারদের আধিপত্য বেড়েছে কর্নাটকের বিরুদ্ধে। বলতে গেলে ট্রফি হাতের মুঠোয়। ট্রফি জিতে ঘরে ফিরবে ক্রিকেটাররা। গোটা রাজ্যবাসী সেই মুহূর্তের জন্য অধীরভাবে অপেক্ষায় আছে।’
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘ এতদিন পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারদের নিয়ে কোনও আলোচনাই হত না। বলতে গেলে ওদের কেউ খোঁজ রাখতেন না। কিন্তু জম্মু ও কাশ্মীরের ক্রিকেটাররাও যে ভাল খেলে, ট্রফি জেতার ক্ষমতা রাখে, সেটা সামনে এল। প্রমাণ হল রাজ্যে প্রতিভার অভাব নেই। আসলে এক্সপোজারের অভাবে তারা প্রচারের আলো পায়নি।এবার পাবে। এখন জোরের সঙ্গে বলা যায়, ভারতীয় দলে খেলার দাবি রাখে জম্মু ও কাশ্মীরের এক থেকে দু’জন ক্রিকেটার। আশা করব, সে সুযোগ তারা পাবে।’
জম্মু ও কাশ্মীর প্রথমে ব্যাট করে তুলেছিল প্রথম ইনিংসে ৫৮৪ রান। এস পুন্ডির ১২১ রানের ঝকঝকে ইনিংস খেলছিলেন। সেই বিশাল রান তাড়া করতে নেমে কর্নাটকের প্রথম ইংনিস শেষ হয়ে যায় মাত্র ২৯৩ রানে। কর্নাটকের ইনিংস ধ্বসিয়ে দেন আকিব নবি ৫৪ রানে ৫ উইকেট নিয়ে। তাঁকে ভারতীয় দলে নেওয়ার জন্য জোরালো দাবি উঠেছে। প্রথম ইনিংসে ২৯১ রানের লিড নিয়ে ট্রফি জেতার দোড়গোড়ায় পৌঁছেই গিয়েছিল জম্মু ও কাশ্মীর। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জম্মু ও কাশ্মীরের চতুর্থদিনের শেষে রান ছিল। পঞ্চম ও শেষদিনে মধ্যাহ্নভোজের বিরতিতে জম্মু ও কাশ্মীরের রান ২৮৫-৪। অর্থাৎ সবমিলিয়ে এগিয়ে ৫৭৬ রানে। ইকবাল ১২৪ ও লোতরা ৮২ রানে অপরাজিত আছেন। বলতে গেলে এককথায় রনজি চ্যাম্পিয়ন হয়েই গেছে জম্মু ও কাশ্মীর। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বিজয়োল্লাসে শুধু মেতে ওঠাটাই বাকি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
