Cart Total Items (0)

Cart

All Sports
kylian Embappe

অলস্পোর্ট ডেস্ক: পেশাদার জীবনের বাইরেও যে একটা জীবন রয়েছে তাঁদের। তাই হয়তো সব টানাপড়েনকে পিছনে ফেলে ব্যক্তিগত জীবনকে কখনও কখনও বেছে নিতে হয়। আর সেটাই করলেন পিএসজি তারকা কেলিয়ান এমবাপে। ফুটবল বিশ্বে তাঁর ক্লাব পরিবর্তন নিয়ে আলোচনা তুঙ্গে। তার মধ্যেই তিনি পৌঁছে গেলেন বাবার গ্রামে। বৃহস্পতিবার ফ্রান্সের এই ফুটবল তারকা পৌঁছলেন ক্যামেরুনে। তাঁকে পেয়ে উচ্ছ্বাসের বাঁধ ভাঙল তাঁর ভক্তদের। জানা গিয়েছে সেখানে বধির শিশুদের জন্য কিছু কাজ করবেন তিনি। এছাড়াও ঘুরে দেখবেন তাঁর বাবার গ্রাম। হাজার হাজার মানুষ ২৪ বছরের এই তারকা ফুটবলারকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই পিএসজির জার্সি গায়ে এসেছিলেন। এমবাপের বিমান বন্দরে নামা থেকে শুরু হয় উৎসব। প্রায় ১০০ জনের নাচের একটি দল তাঁদের স্থানীয় নাচে স্বাগত জানায় তাঁকে।

এমবাপে ভিড়ের দিকে হাসি মুখে হাত নেড়ে অভিবাদন জানান। যদিও ভিড়ের থেকে নিরাপদ দুরত্বে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ছিলেন তিনি।

১৬ বছরের এক স্কুল পড়ুয়া বলে, “আমরা খুবই গর্ব বোধ করি আমাদের ক্যামেরুনিয়ান ভাইয়ের জন্য। আমরা তাঁকে মন খেকে স্বাগত জানানোর জন্য আজ এখানে একত্রিত হয়েছি।“

ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক তাঁর সফরের বেশ কয়েকটা দিন এখানে একটি হোটেলে কাটাবেন। জানা গিয়েছে হোটেলের মালিক আর কেউ নন, তিনি ফ্রান্সের প্রাক্তন টেনিস চ্যাম্পিয়ন ইয়ানিক নোয়ার। যিনি বর্তমানে ইয়াউন্ডের বাসিন্দা।

সূত্রের খবর অনুযায়ী শুক্রবার এমবাপে বধির ও কানে কম শোনে এমন শিশুদের স্কুলে যাবেন। তারপর তিনি প্রাক্তন এনবিএ প্লেয়ার জোকিম নোয়া এবং ইয়ানিক নোয়ার সঙ্গে একটি বাস্কেট বল গেমে অংশ নেবেন। এছাড়াও ক্যামেরুনের দ্বিতীয় ডিভিশন ফুটবল ক্লাব এফসি ভেন্ট ডি’এতৌদি-এর বিরুদ্ধে একটি ফুটবল ম্যাচেও অংশ নিতে চলেছেন তিনি।

এরপর শনিবার তিনি ডুয়ালাতে একটি স্কুল পরিদর্শন করতে যাবেন এবং তারপরই তিনি তাঁর বাবা উইলফ্রেড এমবাপের গ্রাম জেবেলাতে যাবেন। তাঁর বাবা খুবই অল্প বয়সে ক্যামেরুন ছেড়েছিলেন। পরে তিনি ফ্রান্সের ফুটবল ট্রেইনার হিসেবে যোগ দিয়েছিলেন।

এটি এমবাপের জন্য একটি দারুন সুযোগ। ইয়াউন্ডে এবং ডোয়ালাতে তিনি দু’টি স্কুলে যাবেন। যে স্কুল দুটো তাঁর নিজস্ব চ্যারিটেবল ফাউন্ডেশনের অধিনে রয়েছে। এছাড়াও জেবেলাতে তিনি তাঁর পূর্বপুরুষদের ভিটেতে যাবেন এবং সেখানে ক্যামেরুনের তরুন প্রজন্মের সঙ্গে সময় কাটাবেন।

এছাড়াও ফরাসি তারকা দেশের শীর্ষ কর্তাদের সঙ্গে এবং দেশের প্রধান মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তিনি ক্যামেরুনে যে প্রকল্পগুলি করতে চলেছেন সেই বিষয়ে আলোচনাও করবেন।

পিএসজিতে এমবাপের ভবিষ্যৎ কি হতে চলেছে এই প্রশ্নের মাঝেই পিতৃপুরুষদের ভিটে সফরে গিয়েছেন তিনি। যদিও তিনি গতমাসে স্পষ্ট করেই জানিয়েছেন পিএসজির সঙ্গে তিনি তাঁর চুক্তি আর বাড়াবেন না। যেটা আগামী বছরেই শেষ হচ্ছে। তবে তিনি চুক্তির শেষ পর্যন্ত থাকার ইঙ্গিত দিয়েছেন।

যদি ক্লাব তাঁকে বর্তমান উইন্ডো ট্রান্সফারে বিক্রি না করে ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি শেষ হওয়ার পর ক্লাবের কিছু করার থাকবে না। যদিও বুধবার পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খালেইফি জোর দিয়েছেল এমবাপেকে নতুন চুক্তিতে সই করানোর দিকেই।যদি তিনি ক্লাবের পরের মরসুমে থাকতে চান।

এমবাপে পিএসজিতে যোগ দেন ২০১৭-তে ১৮০-লক্ষ ইউরোর চুক্তিতে। এবং পরবর্তীতে তিনি নিজেকে পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *