Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকা। বুধবার ইডেন গার্ডেন্সে টি২০ বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। যেখানে কিউইদের দাপটের সামনে দাঁড়াতেই পারল না প্রোটিয়ারা। যারা সুপার আটের প্রথম ম্যাচে ভারতকে রীতিমতো বেগ দিয়ে হারিয়েছিল। কিন্তু সেমিফাইনাল থেকেই তাদের বিদায় হয়ে গেল। যার ফলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ফেলল নিউজিল্যান্ড। ৪৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে এই জয় ফাইনালের আগে বড় আত্মবিশ্বাস জোগাবে নিউজিল্যান্ডকে। এদিন টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মিচেল সাঁতনার। প্রথমে ব্যাট করে ১৬৯-৮-এ থামে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১২.৫ ওভারে ১৭৩-১-এ বাজিমাত প্রথম ফাইনালিস্টের।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার আইদেন মারক্রাম ও কুইন্টন ডে কক  ১৮ ও ১০ রান করে প্যাভেলিয়নে ফিরে গেলে তিন নম্বরে নেমে রানের খাতা না খুলেই ফিরে যান রায়ান রিকলটন। এর পর কিছুটা হাল ধরার চেষ্টা করেন দিওয়ালদ ব্রেভিস ৩৪ রানের ইনিংস খেলেন। এর পর ডেভিড মিলার ৬ ও ত্রিস্তান স্তাবস ২৯ রান করে ফিরে যাওয়ার পর মার্কো জানসেনের ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি। এর পর করবিন বোশ ২ ও কাগিসো রাবাদা ০ রানে ফিরে যান। ১ রানের অপরাজিত থাকেন কেশব মহারাজ। ২০ ওভারে ১৬৯-৮ রানই তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

বল হাতে নিউজিল্যান্ডের হয়ে দুটো করে উইকেট হন ম্যাট হেনরি, কোল ম্যাক ও রাচিন রবীন্দ্র। একটি করে উইকেট লকি ফার্গুসন ও জেমস নিশাম। জবাবে ব্যাট করতে নেমে কোনও সমস্যায়ই পড়তে হয়নি নিউজিল্যান্ডতে। দুই ওপেনার টিম সিফার্ট ও ফিন অ্যালেন জয়ের রাস্তাটা প্রায় পুরোটাই তৈরি করে দিয়েছিলেন। শেষে অল্প সময়ের জন্য ব্যাট হাতে ‌নামতে হয় রাচিন রবীন্দ্রকে।

এদিন নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে আসে ১১৭ রান। টিম সিফার্ট ৩৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন সাতটি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারির সাহায্যে। তবে দাপট দেখান ফিন অ্যালেন। ১০টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৩ বলে ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিন নম্বরে নেমে ১৩ রানে অপরাজিত থাকেন রাচিন রবীন্দ্র। ৪৩ বল বাকি থাকতেই ১ উইকেটে ১৭৩ রান তুলে ৯ উইকেটে সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি নেন কাগিসো রাবাদ। ম্যাচের সেরা ফিন অ্যালেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *