Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ লক্ষ্য সেনের স্বপ্নের দৌড় চলছে। বার্মিংহামে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ সিঙ্গলস কোয়ার্টারফাইনালে বিশ্বের ৬ নম্বর চীনের লি শি ফেংকে সরাসরি ২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য। ১২ নম্বর র‌্যাঙ্কিংয়ের লক্ষ্য শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে ২১-‌১৩, ২১-‌১৬ পয়েন্টের জয় তুলে নেন মাত্র ৪৫ মিনিটের মধ্যে।

এর আগে পর্যন্ত লি শি ফেংয়ের মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য সেন ১৪ বার। তার মধ্যে ২ জনেই ৭বার করে জিতেছিলেন। কিন্তু লক্ষ্য শেষ তিনটি সাক্ষাতকারে হেরে কিছুটা চাপে ছিলেন। তবে এবার ম্যাচে খেলার সময় সব চাপ ঝেড়ে ফেলে লি শি ফেংকে উড়িয়ে দেন দুরন্ত শট খেলে। প্রথম রাউন্ডে বিশ্বের ১ নম্বর শি ইউকি, তারপর অভিজ্ঞ এনজি কা লং অ্যাঙ্গাসকে হারিয়ে লক্ষ্য বুঝিয়েছিলেন, তিনি এবার চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি নিয়েই কোর্টে নেমেছেন।

ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে লক্ষ্যর সামনে এখন বিশ্বের ১৬ নম্বর কানাডার ভিক্টর লাই। তিনি জাপানের কোকি ওয়াতানবিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন। লক্ষ্যর এটা তৃতীয় সেমিফাইনাল অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে। ২০২২ সালে এই টুর্নামেন্টে রানার্স হয়েছিলেন লক্ষ্য সেন, ফাইনালে ভিক্টর আলেক্সনের কাছে হেরে। ২০২৪ সালে লক্ষ্য সেমিফাইনালে হেরে যান জোনাথন ক্রিস্টির কাছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *