Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আল নাসরের হয়ে সৌদি প্রোলিগে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে চোট নিয়ে বসে থাকার পাত্র নন তিনি। ফিফা ২০২৬ বিশ্বকাপে দেশের জার্সিতে ষষ্ঠবার বিশ্বকাপে খেলার নজির গড়ার সুযোগ যাতে হাতছাড়া না হয়, তার জন্য চোটের চিকিৎসা করতে সৌদি ছেড়ে ইতিমধ্যেই মাদ্রিদে পৌঁছে গিয়েছিলেন রোনাল্ডো। আর সেখানেই চলছে রোনাল্ডোর চোট সারানোর কাজ ও মাঠে ফেরার উদ্যোগ।

ফুটবল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো সোসাল মিডিয়ায় তাঁর পোস্টে সেই খবর দিয়ে লিখেছেন, রোনাল্ডো এখন মাদ্রিদেই আছেন। তাঁর পেশির চোট ধরা পড়েছে। সেইমতো চিকিৎসা চলছে। দ্রুত সেটা সারিয়ে মাঠে ফেরানোর কাজ চলছে। পরিকল্পনা রয়েছে ২ সপ্তাহের মধ্যে চোট সারিয়ে রোনাল্ডোকে মাঠে ফেরানোর। তবে একইসঙ্গে তাড়াহুড়ো করে মাঠে ফেরাতে গিয়ে আবার চোট যাতে না বাড়ে, সেটাও খেয়াল রাখা হচ্ছে। বিশেষ করে লক্ষয় যেখানে রোনাল্ডো বিশ্বকাপে খেলা জরুরি পর্তুগালের জার্সিতে। আশা করা যায়, মার্চের শেষে রোনাল্ডো বল পায়ে খেলা শুরু করে দেবেন।

সৌদি প্রোলিগে আল ফাইহার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান ধরায় কোনরকম ঝুঁকি না নিয়ে বসে যান। ওই ম্যাচে তাঁর পারফরমেন্স ভাল ছিল না। ম্যাচটা গোলশূণ্য থাকার সময় আল নাসর পেনাল্টি পেয়েছিল। কিন্তু রোনাল্ডো পেনাল্টি মিস করে আল নাসরকে এগিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করেন। চোট পেয়ে উঠে যাওয়ার সময় রোনাল্ডোর চোখে মুখে যন্ত্রণার ছাপ পরিষ্কার ধরা পড়েছিল। পরে রিজার্ভ বেঞ্চে হ্যামস্ট্রিংয়ে বরফ বেঁধে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে।

হ্যামস্ট্রিংয়ের চোট বুঝেই রোনাল্ডো আর সময় নষ্ট করেননি। তিনি প্রাইভেট জেটে সৌদি ছেড়ে মাদ্রিদ চলে যান। অনেকে ভেবেছিলেন আরব দুনিয়ায় য়ুদ্ধের কারণে নিরাপত্তার খাতিরে রোনাল্ডো সৌদি ছেড়েছেন। কিন্তু সেটা আসল কারণ নয়। রোনাল্ডো মাদ্রিদ উড়ে যান চোটের চিকিৎসায়। সেটা জানিয়েছেন আল নাসরের কোচ জর্জ জেসুস। বলেছেন, ‘‌ রোনাল্ডো চোটটা যতটা ভেবেছিলাম, তার থেকে বেশি গুরুতর। অন্য সব ফুটবলারের মতো রোনাল্ডো চোট সারাতেই মাদ্রিদ গেছে। ওখানে ওর ব্যক্তিগত চিকিৎসক ও থেরাপিস্ট আছে। চোট সারিয়ে রোনাল্ডো দ্রুত মাঠে ফিরে আমাদের সাহায্য করবে, এই আশা রাখি।’‌

রেনাল্ডোর চোট নিয়ে যেমন উদ্বিগ্ন তাঁর ভক্তরা, তেমন কপালে চিন্তার ভাঁজ পর্তুগাল জাতীয় ফুটবল শিবিরেও। পর্তুগালের চিফ কোচ রবার্তো মার্টিনেজ ইতিমধ্যেই বলেছেন, আসন্ন বিশ্বকাপে তাঁর তুরুপের তাস রোনাল্ডো। হাতে মাত্র তিন মাস সময়। রোনাল্ডো ফিট হয়ে যত তাড়াতাড়ি ছন্দে ফেরে, তত মঙ্গল পর্তুগাল জাতীয় দলের জন্য। জাতীয় দলে নেতৃত্বে রয়েছেন রোনাল্ডো। ২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা শুরুর পর থেকে রেকর্ড সংখ্যক ২২৬ ম্যাচ খেলেছেন রোনাল্ডো দেশের জার্সিতে। গোল সংখ্যাও সর্বাধিক ১৪৩। তবে ২০০৬ থেকে টানা ৫ বার বিশ্বকাপে খেললেও ট্রফি জেতার স্বাদ পাননি। সেখানে আর এক কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি বিশ্বকাপ জিতে ফেলেছেন। মেসির সেই কৃতিত্ব স্পর্শ করাটাই এখন রোনাল্ডোর কাছে মস্ত চ্যালেঞ্জ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...