Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ আইসিসি টি২০ বিশ্বকাপ ঘিরে পাকিস্তান ক্রিকেট দলের খারাপ পারফরমেন্স ও দলের ক্রিকেটারের আচরণ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন পাকিস্তান হকি দলের জন্য সুখবর। পাকিস্তান ক্রিকেট দল যখন বোর্ডের জরিমানার মুখে পড়েছে, তখন ২০২৬ বিশ্বকাপে যোগ্যতার্জনের জন্য পাকিস্তানের পুরুষ হকি খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রতি খেলোয়াড় পাচ্ছেন সাড়ে ১০ লাখ টাকা।

গত সপ্তাহে মিশরে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে যোগ্যাতার্জনের ম্যাচে জাপানের বিরুদ্ধে শেষমুহূর্তের গোলে ৪-‌৩ গোলের রূদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় পাকিস্তান হকি দল। এর ফলে চলতি বছর আগস্টে বেলজিয়াম ও হল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা। তিন বারের অলিম্পিক ও চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান হকি দলের সময়টা মোটেই ভাল যাচ্ছিল না। তারা বিশ্বের ১২ নম্বরে নেমে গিয়েছিল খারাপ পারফরমেনন্সের কারণে। ২০১৮য়ে শেষবার বিশ্বকাপে খেলে ১২ নম্বর স্থান পেয়েছিল। গত তিনটি অলিম্পিক্সে পাকিস্তান খেলার সুযোগ পায়নি মূল পর্বে যেতে না পারায়।

সবচেয়ে বড় কথা, এই যোগ্যতার্জন ঘটেছে পাকিস্তান হকি দলের ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াতে খেলার সময় চরম হেনস্থার শিকার হওয়ার ঠিক পরেই। পাকিস্তানের হকি দলের অধিনায়ক আহমদ শাকিল ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তান হকি ফেডারেশনের ভূমিকায়। বলেছেন, ফেডারেশনের অব্যবস্থার কারণে খেলোয়াড়দের প্রচন্ড অপমান সইতে হয়েছে। অস্ট্রেলিয়ায় খেলোয়াড়দের হোটেলের বাইরে রাস্তায় বসে থাকতে হয়েছে। শুধু তাই নয়, ফেডারেশন টাকা না দেওয়ায় হোটেল কর্তৃপক্ষ তাঁদের দিয়ে রান্নাঘর, বাথরুম পরিষ্কার করিয়েছিল, বাসন মাজিয়েছিল, জামা কাপড় পর্যন্ত কাচিয়েছিল।

সেই অবস্থাতেও পাকিস্তান হকি খেলোয়াড়রা নিজেদের ফোকাস নষ্ট করেননি। পারফরমেন্সে প্রভাব পড়তে দেননি। মানসিক জোর ধরে রেখে বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করেছেন, যা সত্যি খুব প্রশংসনীয়। তার ফল তাঁরা পেয়েছেন। পাকিস্তান সরকারও খেলোয়াড়দের এই সাফল্যে খুশি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অফিস থেকে এক বার্তায় জানানো হয়েছে, ‘‌ পাকিস্তান খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ২০২৬ বিশ্বকাপ হকিতে যোগ্যতার্জনের জন্য। প্রধানমন্ত্রী প্রতি খেলোয়াড়কে সাড়ে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন। এটা শুধু পাকিস্তানের খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি নয়, ভারতীয় হকির পুনরুত্থান ও অগ্রগতির স্বার্থে প্রধানমন্ত্রীর তরফে এই পদক্ষেপ।’‌

ক্রিকেটের বিশ্রি পারফরেমন্স ও বারবার ভরাডুবির মাঝে পাকিস্তান হকি দলের এই উত্থানে খুশি দেশবাসীও। তাঁরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন ২০২৬ বিশ্বকাপ হকির দিকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *