অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে নেইমার খেলার সুযোগ আদৌ পাবেন কিনা, সেটা এখনও পরিষ্কার নয়। বিশেষ করে ভেলা বেলমিরোতে রবিবার রাতে কোরিন্থিয়ানসের বিরুদ্ধে ম্যাচে স্যান্টোসের হয়ে খেলার সময় নজর কাড়তে না পারায়। ম্যাচটা ১-১ ড্র হয়। এটা ম্যাচটা ছিল নেইমারের নিজেকে প্রমাণ করার। ফিটনেস ও দক্ষতায় কতটা উন্নতি হয়েছে বোঝানোর, ব্রাজিলের জাতীয় দলের কোচ কার্লেস আনসেলোত্তির কাছে।
ব্রাজিলের কোচ আনসেলেত্তি নেইমারকে তাঁর বিশ্বকাপের সম্ভাব্য দলের প্রাথমিক তালিকায় রেখেছেন। তবে জানিয়েছিলেন, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য চুড়ান্ত দল বাছার আগে নেইমারকে স্যান্টোসের দুটি ম্যাচে দেখে নিতে চান। স্যান্টোসের টিম ম্যানেজমেন্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে চোট সম্ভাবনা এড়াতে একটি ম্যাচে নেইমারকে খেলাননি। কিন্তু করিন্থিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ দেয়। ওই ম্যাচে ১৯ মিনিটে করিনস্থিয়ান্সকে গোল করে এগিয়ে দেন মেমফিস ডিপায়। ৪ মিনিট বাদে স্যান্টোসের হয়ে সমতা ফেরান গ্যাব্রিয়েল বারবোসা।
সারা ম্যাচে নেইমারের সামনে গোলের সবচেয়ে সহজ সুযোগ এসেছিল দ্বিতীয়ার্ধে। নেইমারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর বাইরে স্যান্টোসের ফরোয়ার্ড বিশেষ কিছুই করতে পারেননি, যাতে ব্রাজিলের জাতীয় দলের কোচ খুশি হবেন। আর সেটা বুঝেই সম্ভবত নেইমার এক বার্তা রেখেছেন কোচ আনসেলোত্তির জন্য। বলেছেন,‘ আমি জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছি। আমি বিশ্বকাপে খেলতে চাই। তবে এটা আমার ওপর নির্ভর করে না। এটা নির্ভর করবে ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফের ওপর। অবশ্য শেষপর্যন্ত ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ না পেলেও, মাঠে বাইরে থেকে ব্রাজিলের জন্য গলা পাঠাব।’
আনসেলোত্তি সাফ জানিয়েছেন, নাম দেখে দল গড়বেন না তিনি। ১০০ শতাংশ ফিট নয় , বা দক্ষতার অভাব আছে, এমন কোনও ফুটবলারকে তিনি বিশ্বকাপের দলে নেবেন না। নেইমার যদি মঙ্গলবার অনুষ্ঠেয় ব্রাজিলিয়ান লিগের মিরাসলের বিরুদ্ধে ম্যাচে খেলার সুযোগ না পান, তাহলে চতুর্থ বিশ্বকাপে নেইমারের খেলার স্বপ্নভঙ্গ হওয়া আশ্চর্য নয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
