Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের এক প্রাণঘাতী বিমান হামলায় অন্তত ৪০০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরে সংঘটিত আত্মঘাতী বোমা হামলার পর—যেখানে অন্তত ১৬৯ জন আফগান বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছিলেন—আফগানিস্তানের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। আফগানিস্তানের ক্রিকেটাররা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নবীন-উল-হক, রশিদ খান, মহম্মদ নবির মতো আফগান ক্রিকেট তারকারা এই হামলার তীব্র নিন্দা করেছে। পোস্টে পাকিস্তানকে ইসরায়েলের সঙ্গে তুলনা করেছেন। এ প্রসঙ্গে তিনি ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলার বিষয়টি উল্লেখ করেন।

“কাবুলে পাকিস্তানের বিমান হামলার ফলে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার খবরগুলো জেনে আমি গভীরভাবে মর্মাহত। বেসামরিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা চিকিৎসা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা—তা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—একটি যুদ্ধাপরাধ,” এক্সে লিখেছেন রশিদ খান।

“মানবজীবনের প্রতি এমন চরম অবজ্ঞা—বিশেষ করে পবিত্র রমজান মাসে—অত্যন্ত জঘন্য এবং গভীর উদ্বেগের বিষয়। এটি কেবল বিভেদ ও ঘৃণাকেই উসকে দেবে। আমি জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই সাম্প্রতিক নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। এই কঠিন সময়ে আমি আমার আফগান জনগণের পাশে আছি। আমরা অবশ্যই সেরে উঠব, এবং একটি জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াব। আমরা সবসময়ই তা করে এসেছি। ইনশাআল্লাহ!” লেখেন রশিদ।

“ইসরায়েল এবং পাকিস্তানের শাসকগোষ্ঠীর মধ্যে কোনও পার্থক্য খুঁজে পাওয়া কঠিন—এক কথায় এটাই সত্য,” নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন নবীন উল হক। যিনি আইপিএল দল লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন।

ব্যাপক হতাহতের এই ঘটনার পর আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ নবিও সোচ্চার হয়ে ওঠেন। “আজ রাতে কাবুলের একটি হাসপাতালে আশার প্রদীপ নিভে গেল। চিকিৎসার সন্ধানে আসা তরুণদের পাকিস্তানি সামরিক বাহিনীর চালানো এক বোমা হামলায় নির্মমভাবে হত্যা করা হলো। হাসপাতালের দরজায় দাঁড়িয়ে মায়েরা তাদের সন্তানদের নাম ধরে ডেকে যাচ্ছিলেন। রমজানের ২৮তম রজনীতেই তাদের জীবনপ্রদীপ নিভে গেল,” লেখেন মহম্মদ নবি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *