অম্বাতি রায়ডু
অলস্পোর্ট ডেস্ক: প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান অম্বাতি রায়ডু ব্যক্তিগত কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্বোধনী মেজর লিগ ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন। জুন মাসে আইপিএল থেকে অবসর ঘোষণা করার পরই রায়ডু সিএসকে-এর সিস্টার ফ্র্যাঞ্চাইজি টেক্সাস সুপার কিংসে যোগ দিয়েছিলেন। এই ঘটনাটি এমন সময় ঘটে যখন ভারতীয় ক্রিকেট বোর্ড প্লেয়ারদের সময়ের আগে অবসরের ঘটনাকে আটকানোর কথা ভাবছিল।
যে স ব ভারতীয় খেলোয়াড়রা এখনও খেলছেন তাঁদের ক্ষেত্রে নতুন করে অবসর এবং বিদেশে খেলতে যাওয়ার নিয়ম লাগু করার কথা ভাবা হচ্ছিল। মনে করা হচ্ছিল বিদেশের হাতছানির কারণেই সময়ের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অনেকেই। আর সেটা আটকাতে চায় বোর্ড। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী সক্রিয় ভারতীয় খেলোয়াড়দের বিদেশে খেলতে যেতে হলে বোর্ডের অনুমতি লাগে। বেশিরভাগ সময় সেটা পাওয়াও যায় না। তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে তেমন কোনও বাধা নেই। তাতেই অনেকে অবসর নিয়ে বিদেশে চলে যাচ্ছেন। সে ক্ষেত্রে ‘কুলিং অফ পিরিয়ড’ চাল হতে পারে ভারতীয় ক্রিকেটারদের জন্য।
তবে অম্বাতি রায়ডুর ক্ষেত্রে হল উল্টোটাই। তিনি দেশীয় সব ক্রিকেটীয় সম্পর্ক থেকে অবসর নিয়ে বিদেশ পাড়ি দিয়েছিলেন। শেষ তিনি অবসর ঘোষণা করেন আইপিএল থেকেও। টেক্সাস সুপার কিংস এক বিবৃতিতে বলেছে, “ব্যক্তিগত কারণে টেক্সাস সুপার কিংসের সঙ্গে এমএলসি-র প্রথম সিজনে অংশগ্রহণের জন্য আম্বাতি রায়ডুকে পাওয়া যাবে না।” তবে কী সেই ব্যক্তিগত কারণ না জানা যায়নি।
১৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলা হবে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি যার মধ্যে কেকেআর, সিএসকে এবং মুম্বই ইন্ডিয়ান্সের নিজস্ব দল প্রতিযোগিতায় অংশ নেবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
