Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: গত মরসুমে যেখানে শেষ করেছিল সেখান থেকেই শুরু করে দিল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। আইপিএল ২০২৫-এর চ্যাম্পিয়নরা আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিয়ে বার্তা দিয়ে রাখল তার প্রতিপক্ষদের। এই মরসুমেও আরসিবি সহজ হবে না। গত মরসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেও, জয়ের উৎসব পরিণত হয়েছিল আতঙ্কেয় সব কিছু কাটিয়ে, প্রয়াত ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই মরসুমে খেলতে নেমেছিল বেঙ্গালুরু। শনিবারই বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল আইপিএল ২০২৬। যেখানে বাজিমাত বিরাট কোহলিদের। ২৬ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে নিল বেঙ্গালুরু।

ঘরের মাঠে টস জিতে প্রথমে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান আরসিবির অধিনায়ক রজত পাতিদার। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরসিবি। দুই ওপেনার ত্রাভিস হেড ১১ ও অভিষেক শর্মা ৭ রান করে ফিরে যান। টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচে ফর্মে ফিরলেও আইপিএল-এর শুরুটা আবারও ভালো হল না ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মের বিগ হিটারের। তবে চে‌না ফর্মেই পাওয়া গেল ঈশান কিষানকে। একদিকে দলের অধিনায়কত্বের দায়িত্ব, অন্যদিকে মাত্র ২৩ রানে ফিরে গিয়েছেন দলের দুই ওপেনার। এই অবস্থায় নিজের কাঁধেই তুলে নেন দলের রানের দায়িত্ব। ৩৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে।

এছাড়া নীতিশ কুমার রেড্ডি ১, এনরিচ ক্লাসেন ৩১, সলিল অরোরা ৯,  অনিকে ভার্মা ১৮ বলে ৪৩, হর্ষ দুবে ৩, হর্ষল প্যাটেল ০ রানে ফিরে যান। ডেভিড পাইন ৬ ও জয়দেব উনাদকট ৪ রানে অপরাজিত থাকেন। তার মধ্যেই ২০০ রানের গন্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। ২০ ওভারে ২০১-৯-এ থামে তারা। বেঙ্গালুরুর হয়ে তিনটি করে উইকেট নেন জেকব ডাফি ও রোমারিও শেফার্ড। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং ও সুয়াশ শর্মার।

জবাবে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারেই খেলা শেষ করে দেয় বিরাট কোহলির ব্যাট। যোগ্য সঙ্গ দেবদূত পারিক্কলের। শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল বেঙ্গালুরুও। মাত্র ৮ রান করে ফিরে যান ওপেনার ফিল সল্ট। সেখান থেকেই দেবদূত পারিক্কলকে নিয়ে দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাট করতে শুরু করেন কোহলি। দু’জনের ব্যাট থেকেই আসে হাফ সেঞ্চুরি। ২৬ বলে সাতটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬১ রান করে আউট হন পারিক্কল। ১২ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলেন অধিনায়ক রজত পাতিদার। রানের খাতাই খুলতে পারেননি জিতেশ শর্মা। তবে লক্ষ্যে পৌঁছতে সমস্যায় পড়তে হয়নি গতবারের চ্যাম্পিয়নদের। ৩৮ বলে পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৯ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ১৬ রানে অপরাজিত তাকেন টিম ডেভিড।

২০৩-৪-এ থামে বেঙ্গালুরু। হায়দরাবাদের হয়ে জোড়া উইকেট নেন ডেভিড পাইন। একটি করে উইকেট জয়দেব উনাদকট ও হর্ষ দুবের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *