Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: গত মরসুমটা মোটেও ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। আইপিএল ২০২৪-এ শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর রাহানের অধিনায়কত্বে মুখ থুবড়ে পড়ে কলকাতার দল। শ্রেয়াস-গম্ভীর শপল ইকুয়েশনের অভাব ২০২৫ মরসুমে স্পষ্ট ছিল শাহরুখের দলে। কারণ ততদিনে ভারতীয় দলের কোচিংয়ে দায়িত্ব নিয়ে কেকেআর ছেড়েছেন গৌতম গম্ভীরও। তবে এই মরসুমটা অন্যরকম হতে চলেছে রাহানে, রিঙ্কুদের, যার বার্তা তাঁরা প্রথম ম্যাচ থেকেই দিয়ে রাখল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতার রেকর্ড তেমন ভালো নয়, তাও আবার মুম্বইয়ের হোম গ্রাউন্ডে। তবে রবিবার আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচ খেলতে নেমে টিম কেকেআর রীতিমতো চাপে রাখল মুম্বই বোলারদের। দেখা গেল চার, ছ’য়ের দাপটও। ২০ ওভার শেষে ২২০ রানে থামে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই রেকর্ড রান তাড়া করে ছয় উইকেটে জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্যে। সেখানে শুরু থেকেই ব্যাটে ঝড় তুললেন দলের দুই ওপেনার অধিনায়ক অজিঙ্ক রাহানে ও ফিন অ্যালেন। রাহানে ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি। যোগ্য সঙ্গত অ্যালেনেরও। মাত্র ১৭ বলে ছ’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করলেন। এর পর তিন নম্বরে নেমে ক্যামেরন গ্রিন ১৮ রানে ফিরলে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন আংক্রিশ রঘুবংশী। তাঁর ব্যাট থেকে আসে দুরন্ত হাফ সেঞ্চুরি। ছ’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৫১ রান করে প্যাভেলিয়নে ফেরেন তিনি। ততক্ষণে অবশ্য ২০০ রানের গন্ডি পেরিয়ে গিয়েছে কলকাতা দল।

শেষ ওভারে মুম্বইয়ের হয়ে বল করতে এলেন যশপ্রীত বুমরাহ। ভারতীয় দল হোক বা মুম্বই, সকলেরই ভরসা তিনি। তবে আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচ উইকেটহীন ভাবেই শেষ করতে হল তাঁকে। ২০ ওভারে ২২০ -৪-এ থামল কলকাতা। ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকলেন রিঙ্কু সিং। ৪ রানে অপরাজিত রমনদীপ সিং। মুম্বইয়ের হয়ে বল হাতে সাফল শার্দূল ঠাকুর। চার ওভারে ৩৯ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। এক উইকেট হার্দিক পাণ্ড্যের। কেকেআর-এর ব্যাটিংয়ের সামনে কিছুটা অসহায় দেখাল এমআই বোলিংকে। কেকেআর বোলিংও খুব ভরসা দিতে পারল না। যার ফল কাজে লাগল না কেকেআর-এর ব্যাটিং।

২২১ রানের লক্ষ্যে নেমে ওপেনিং জুটিতে ১৪৮ রান তুলে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। ছ’টি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৭৮ রান করে প্যাভেলিয়নে ফেরেন রোহিত শর্মা। আর এক ওপেনার ৪৩ বলে ৮১ রান করে ফেরেন কেকেআর ফিল্ডার অনুকূল রয়ের দুরন্ত সরাসরি রান আউটে। না হলে সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন তিনি। এর মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ১৬ রানে ফেরেন সূর্যকুমার যাদব। জিততে হলে শেষ তিন ওভারে মুম্বইয়ের দরকার ছিল ২০ রান। ক্রিজে ছিলেন তিলক ভার্মা ও হার্দিক পাণ্ড্যে। তবে বড় শট নিতে গিয়ে মনীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ২০ রান করে ফেরেন তিলক ভার্মা।

ম্যাচ ক্রমশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে পৌঁছে গিয়েছিল। ১৮তম ওভারের শেষে ম্যাচ ড্র করে ফেলে মুম্বই। শেষ ওভারে আর এক রানই যথেষ্ট ছিল জয়ের জন্য। নমন ধিরের বাউন্ডারির সঙ্গেই হার দিয়ে শুরু করল কেকেআর। হার্দিক ১৮ ও নমন ৫ রানে অপরাজিত থাকলেন। ১৯.১ ওভারে ২২৪-৪-এ থামে মুম্বই।  কলকাতার হয়ে একটি করে উইকেট নেন সুনীল নারিন, বৈভব অরোরা ও কার্তিক ত্যাগী। হারলেও এই কেকেআর যে প্রতিপক্ষকে বেগ দেবে তার ইঙ্গিত পাওয়া গেল প্রথম ম্যাচ থেকেই। সহজ হবে না মুম্বইও।

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্যে (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, নমন ধীর, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক মারকান্ডে, এএম গজানফার, যশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট

কলকাতা নাইট রাইডার্স: ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্থী, ব্লেসিং মুজারাবানি

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *