অলস্পোর্ট ডেস্ক: কার্লোস আলকারাজ শনিবার উইম্বলডন ২০২৩-এর শেষ ১৬-তে পৌঁছে গেলেন নিকোলাস জ্যারির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে। এদিকে গতবারের মহিলা চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা ব্রিটেনের শেষ ভরসা কেটি বোল্টারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। তার মধ্যেই অল ইংল্যান্ড ক্লাবে বৃষ্টি ফিরে আসায় সেন্টার কোর্টে খেলা শুরু হয় ছাদের নিচে। শীর্ষ বাছাই আলকারাজ এখন নোভাক জোকোভিচের জন্য সবচেয়ে বড় থ্রেট, যিনি সামগ্রিকভাবে ২৪তম গ্র্যান্ড স্ল্যামের জন্য লড়াইয়ে নেমেছেন। গত মাসে গ্রাস-কোর্ট কুইন্স টুর্নামেন্ট জয়ী স্প্যানিয়ার্ডকে জয়ের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল তার চিলির প্রতিপক্ষ ২৫তম বাছাইয়ের বিরুদ্ধে। ম্যাচের ফল দাঁড়ায় ৬-৩, ৬-৭ (৬/৮), ৬-৩, ৭-৫।
ম্যাচ জেতার পর তিনি বলেন, ‘‘হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিততে পেরেছি। আমি অত্যন্ত খুশি। এই ম্যাচে যে কেউ যখন তখন জিততে পারত। আমি শুধু একটা কথাই বলতে চাই জিততে হলে লক্ষ্যে স্থির থাকতে হবে।’’ বরিস বেকার এবং বজোরন ব্রগের পর ওপেন এরা জয়ের জন্য আলকারাজই তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হওয়ার দৌঁড়ে রয়েছেন।
পুরুষদের তৃতীয় গেমের প্রথম সেটে ড্যানিল মেদভেদভ তাঁর কাছের বন্ধু মার্টন ফুকজোভিসের কাছে হেরে যায়। কিন্তু দ্রুতই ম্যাচের হাল ধরেন তিনি এবং ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪-এ জেতেন। আলকারাজের মতোই টানা দ্বিতীয় দিন কোর্টে নেমেছিলেন স্টেফানোস তিতিপাস। তিনি অনায়াসে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন লাসলো জেরেকে হারিয়ে। তিতিপাস জেতেন ৬-৪, ৭-৬, ৬-৪ গেমে।
আশ্চর্যজনকভাবে গত বছরের চ্যাম্পিয়ন রাইবাকিনা এখনও পর্যন্ত তেমন আশাতীত পারফরম্যন্স করতে পারেননি। তাঁর সঙ্গে মুখোমুখি হয়েছিলেন ব্রিটিশ ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ফিরে আসা বোল্টার। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় এটা আমার কাছে খুব বড় একটা সুযোগ।’’ তিনি একমাত্র ব্রিটিশ খেলোয়াড় যিনি এখনও টিকে রয়েছেন এই গেমে।
তিনি আরও বলেন, ‘‘আমার হারানোর মতো কিছু নেই। আমি আমার সাধ্য মত চেষ্টা করব। টেনিস থেকে আমি অনেক কিছু পেয়েছি। এখন আমার সময় সেই টেনিসকে কিছু ফিরিয়ে দেওয়ার। চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলে আমার দক্ষতা প্রমাণ করার কঠিন পরীক্ষায় নামছি।’’
দু’বার উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা, নাতালিজা স্টেভানোভিচকে হারানোর পর তৃতীয়বার উইম্বলডন জেতার লক্ষ্যে অটুট রয়েছেন। সার্বিয়ার নাতালিজাকে ৬-৩, ৭-৫-এ হারিয়েছেন তিনি। বিশ্বের দু’নম্বরে থাকা প্রাক্তন চেক ২০১৪ সালে অল ইংল্যান্ড ক্লাবে তাঁর দ্বিতীয় শিরোপা জেতার পর থেকে মাত্র একবার তৃতীয় রাউন্ড পৌঁছতে পেরেছিলেন।
তিনি বলেন, ‘‘ঘাসে খেলতে আমি খুব ভালোবাসি। যখন ভাল সার্ভ হয় তখন আরও ভাল লাগে। যদিও আমি মনে করি না এটা আজকের জন্য সঠিক তবুও আমি যা করেছি তার জন্য খুশি।’’
অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা ৬-২, ৬-৩ গেমে হারিয়ে দেন রাশিয়ার আনা ব্লিঙ্কোভাকে।
প্রাক্তন উইম্বলডন ফাইনালিস্ট ম্যাটিও বেরেটিনি ১৯নম্বর বাছাই আলেকজান্ডার জেভেরেভের মুখোমুখি হতে চলেছেন। ২০২১-এ জাকোভিচের কাছে পরাস্ত হয়েছিলেন। গত বছর করোনা আক্রান্ত হয়ে কোর্টের বাইরে ছিলেন তিনি।
১০ নম্বর বাছাই তিয়াফোই ২০১৪-তে সেমিফাইনালে পৌঁছেছিলেন। বরাবরই তাঁর ভক্তের সংখ্যা অনেক বেশি। তিনি বলেছেন, ‘‘আমি হাসলেই আমার ভক্তরা আনন্দে ফেটে পড়ে। কিছুটা অদ্ভুত হলেও আমার বেশ ভালই লাগে। এটা আমার কাছে আশীর্বাদের মতো। আমার ভক্তরা আমাকে পছন্দ করে এবং তাঁরা চায় আগামী ১০বছরও যেন এভাবেই খেলে যাই।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
