অলস্পোর্ট ডেস্ক: সোমবার আইপিএলের ম্যাচে রাজস্থান রয়ালসের জার্সিতে বৈভব সূ্র্যবংশীর জার্সিতে ম্যাচ জেতানো পাফরমেন্স দেখে মুগ্ধ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। তিনি মনে করেন, ১৫ বছরের এই বিস্ময় বালককে দ্রুত ভারতীয় সিনিয়র ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করা হোক। বৈভব সূযবংশী আসন্ন ইংল্যান্ড সফরে প্রথম একাদশে খেলার সুযোগ নাই পেতে পারে, কিন্তু সাদা বলের ক্রিকেটের ইংল্যান্ড সফরে তাকে টি২০ ভারতীয় দলের স্কোয়াডে রাখা উচিত।
মাইকেল ভন বলেছেন, ‘ গত একবছর ধরে বৈভব তার ব্যাটিংয়ে নজর কাড়ছে দুরন্ত পারফর্ম করে। ও রান করে আনন্দের সঙ্গে। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে ১৭ বলে ৫২ রানের ইনিংস খেলে সতীর্থ ওপেনার যশস্বী জওসোয়ালকেও ছাপিয়ে গিয়েছিল। বলা ভাল যশস্বী ঢাকা পড়ে গিয়েছিল বৈভবের দাপুটের ইংনিংসের সামনে। গত মরশুমে আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্রুততম শতরান করার নজির রয়েছে বৈভবের দখলে। বলতে গেলে একক দক্ষতায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলকে দুরমুশ করে ভারতীয় দলকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বৈভব। এবার সময় এসে গেছে ভারতীয় সিনিয়র দলের জার্সি গায়ে চাপানোর।’
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভনের মতে, ‘ হয়ত বৈভবকে আমি একটু তাড়াতাড়ি ভারতীয় সিনিয়র দলে দেখতে চাইছি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৭ বলের ৫২ রানের ইনিংসটা আমাকে প্রভাবিত করেছে। এটা আইপিএল ওর প্রথম ইনিংস। তবু আমি চাইব, সামনের ইংল্যান্ড সফরে তিনটি টি২০ ম্যাচের ভারতীয় দলে বৈভব সূর্যবংশী জায়গা পাক। আমি যদি ভারতীয় দলের ক্রিকেটের সঙ্গে জড়িত থাকতাম, তাহলে আমি ওকে ইংল্যান্ড সফরে দলে অন্তত রাখতাম। খেলার সুযোগ হয়ত পাওয়া সম্ভব হবে না ওর বর্তমানে যারা খেলছে, তাদের সরিয়ে। তবে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিতেই ওকে দলে রাখা প্রয়োজন। তাতে বৈভব বুঝবে, সিনিয়র দলের মঞ্চটা ঠিক কী। খেলার সুযোগ পেলে সোনায় সোহাগা, নইলে যে অভিজ্ঞতা অর্জন করবে, সেটা অমূল্য অবশ্য যদি ১৫ বছর বয়সের সিনিয়র দলের ঢোকার নিয়মে না আটকে যায়।’
আইসিসি ও বিসিসিআইয়ের বয়সের বেঁধে দেওয়া বিধিনিষেধ মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট ঠিক করতে হবে বৈভব সূর্যবংশীকে এখনই সিনিয়র দলে অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা? ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগারকারকে অবশ্য বৈভব সম্পর্কে ভাবনা চিন্তা শুরু করতে বলা হয়েছে বিভিন্ন মহল থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
