অলস্পোর্ট ডেস্ক: ইওরোপিয়ান কোয়ালিফায়ার প্লেঅফ ফাইনাল জিতে ফিফা ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতার্জন করে নিয়েছে সুইডেন, চেক রিপাবলিক ও তুরস্ক।
স্টকহোমে মঙ্গলবার পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল সুইডেন। অ্যান্টনি এলাঙ্গা ও গুস্তাফ লাজারবেকের গোলে এগিয়েও গিয়েছিল সুইডেন। কিন্তু নিকোলা জালেস্কি ও ক্যারল সুইডেস্কির গোলে সমতা ফিরিয়ে আশা জাগিয়েছিল পোল্যান্ড। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর গাইকোরেসের দুরন্ত গোলে ৩-২ ফলে ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন। কোচ গ্রাহাম পটারের দল সুইডেন বিশ্বকাপে খেলবে গ্রুপ এফতে হল্যান্ড, জাপান ও টিউনিশিয়ার সঙ্গে।
২০ বছর বাদে আবার বিশ্বকাপের মূল পর্বে গেল চেক রিপাবলিক। প্রাগে নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ থাকার পর টাইব্রেকারে ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়ে দেয় তারা। পাভেল সুলিচ গোল করে চেক দলকে এগিয়ে দিয়েছিলেন। ডেনমার্কের পক্ষে সমতা ফেরান জোয়াকিম অ্যান্ডারসন। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। লাডস্লাভ কেইসির গোলে চেক আবার এগিয়ে গেলেও সেটা ধরে রাখতে পারেনি। ডেনমার্কের ক্যাসপার হগ গোলের ২-২ হয়। টাইব্রেকারে ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকস গোল করলেও রাসমুস হয়ল্যান্ড, আন্দ্রে ড্রায়ার ও মাথিয়াস ইয়ানসেন পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। চেক রিপাবলিকের টমাস চোরি, টমাস সুসেক, মিখায়েল সাদিলেক গোল করেন। মিস করেন শুধু লাডিস্লাভ। চেক দল বিশ্বকাপে লড়বে গ্রুপ এ-তে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়ার সঙ্গে।
কসভোর প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্নপূরণ হল না তুরস্কের কাছে ০-১ গোলে হেরে। প্রিস্টিনায় কেরেম আকতুর্কোগ্লোসের ৫৩ মিনিটে গোলে তুরস্ক বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করেছে। তারা খেলবে গ্রুপ ডি-তে আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়ার সঙ্গে।
ইন্টারকন্টিনেন্টাল প্লেঅফ ফাইনালে বলিভিয়াকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করেছে ইরাক। ইরাকের হয়ে গোল করেন আল হামাদি ও আল হুসেইন। বলিভিয়ার গোলদাতা পানিগুয়া। বিশ্বকাপে ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, নরওয়ে, সেনেগাল।
মেক্সিকোর গুয়াদারজারা স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল প্লেঅফ ফাইনালে জামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে কঙ্গো। ১০০ মিনিটের মাথায় অ্যাক্সেল তুয়ানজেবে গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন। বিশ্বকাপে কঙ্গোকে লড়তে হবে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে নকআউটে জায়গা পেতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
